Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের মহড়া নিয়ে মিসাইল হামলার আশঙ্কা করছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    ইরানের মহড়া নিয়ে মিসাইল হামলার আশঙ্কা করছে ইসরায়েল

    এফ. আর. ইমরানডিসেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এই ছবিটি, যা ইরানের সশস্ত্র বাহিনী ১৮ জুন, ২০২০-এ প্রকাশ করেছিল, একটি সামরিক মহড়ার সময় একটি মোবাইল লঞ্চ যান থেকে সমুদ্রের দিকে একটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা দেখায়।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মহড়ার আড়ালে মিসাইল হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। এই বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

    ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা প্রকাশের পাশাপাশি নিজেদের সতর্কতার কথা জানিয়েছে দখলদাররা। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে, ২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েল যে কোনো হুমকি গ্রহণে অতিরিক্ত সতর্ক।

    সংবাদমাধ্যম জানায়, ছয় সপ্তাহ আগে বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া চালিয়েছে এবং সেই সময়ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “ইরানের হামলার সম্ভাবনা ৫০ শতাংশেরও কম, কিন্তু এটি শুধুমাত্র মহড়া মনে করে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়।”

    মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে এমন কোনো প্রমাণ তারা পাননি। তবে কিছু সূত্র জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ থেকে যুদ্ধ শুরু হতে পারে, কারণ দুই পক্ষই মহড়াকে হামলার প্রস্তুতি হিসেবে ধরে নিতে পারে।

    গত জুনে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল। এর পর ইরানের মিসাইলের সংখ্যা প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে এবং তেহরানের কাছে মাত্র ২০০টি লঞ্চার অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের পর ইরান মিসাইল উৎপাদন বাড়ালেও আগের পূর্ণ সংখ্যা এখনও পূর্ণ করতে পারেনি বলে ধারণা মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    বিশ্লেষণ

    বিন্ট জেবেইল-খিয়ামে ব্যর্থতা, হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.