Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম

    মনিরুজ্জামানডিসেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরবরাহ বাড়া ও চাহিদা কমার পূর্বাভাসে বিশ্ববাজারে আকরিক লোহার দাম কমেছে। একই সঙ্গে ইস্পাত তৈরির কাঁচামাল কোকিং কয়লা ও কোকের দামেও বড় ধরনের পতন দেখা গেছে।

    গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মে মাসের আকরিক লোহার ফিউচার ০.৫১ শতাংশ কমে টনপ্রতি ৭৭৩.৫ ইউয়ানে লেনদেন হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে মানদণ্ড জানুয়ারি চুক্তির দাম ০.১ শতাংশ কমে টনপ্রতি ১০৩.৯৫ ডলারে নেমে এসেছে।

    স্টিলহোমের তথ্য অনুযায়ী, ২৬ ডিসেম্বর পর্যন্ত চীনের বিভিন্ন বন্দরে আকরিক লোহার মোট মজুত আগের সপ্তাহের তুলনায় ২.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪৮.৮ মিলিয়ন টনে।

    তবে একই সময়ে চীনের ইস্পাত কারখানাগুলোতে কার্বন স্টিলের মজুত কমেছে। পরামর্শক প্রতিষ্ঠান মিস্টিল জানায়, ২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি প্রধান কার্বন স্টিল পণ্যের মজুত নেমে এসেছে ১৪.৫ মিলিয়ন টনে। চলতি বছরের জানুয়ারির শেষের পর এটি সর্বনিম্ন।

    বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের খনিগুলো থেকে উৎপাদন বাড়লেও চীনে ইস্পাতের চাহিদা কমে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। এর পেছনে দেশটির দীর্ঘস্থায়ী সম্পত্তি খাতের মন্দা বড় কারণ হিসেবে দেখছেন তারা।

    একসময় ইস্পাতের সবচেয়ে বড় ভোক্তা ছিল চীনের সম্পত্তি খাত। তবে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে এই খাত টানা সংকটে রয়েছে। এ সময়ে বাড়ির দাম কমেছে এবং বিক্রিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইস্পাতের দাম স্থিতিশীল রাখতে চীন সরকার ১২ ডিসেম্বর রপ্তানি নিয়ন্ত্রণে একটি লাইসেন্সিং ব্যবস্থা চালুর ঘোষণা দেয়। তবে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের চেয়ারম্যান তাদাশি ইমাই বলেছেন, এই ব্যবস্থা খুব একটা কার্যকর সমাধান আনবে না।

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত রপ্তানিকারক দেশ জাপান অভিযোগ করেছে, চীনা ইস্পাত কোম্পানিগুলো সরকারি ভর্তুকির সুবিধা পাচ্ছে। এতে অতিরিক্ত উৎপাদন বাড়ছে এবং কম দামে রপ্তানি হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক বাজারে। দালিয়ান এক্সচেঞ্জে অন্যান্য কাঁচামালের দামও কমেছে। কোকিং কয়লার দাম কমেছে ৪.০৪ শতাংশ এবং কোকের দাম কমেছে ৩.৩৯ শতাংশ।

    মিস্টিলের তথ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর নিলামে তোলা কোকিং কয়লার প্রায় ৪৭.৭ শতাংশ চালান ক্রেতা পায়নি। এটি চাহিদা কমার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে অধিকাংশ ইস্পাত পণ্যের দাম কমেছে। রিবার ১.০২ শতাংশ, হট-রোল্ড কয়েল ০.৭৬ শতাংশ এবং স্টেইনলেস স্টিল ০.১২ শতাংশ কমেছে। তবে ওয়্যার রডের দাম বেড়েছে ২.৫৭ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ডয়চে ব্যাংকের নথি ফাঁসে এপস্টেইন-সংশ্লিষ্ট প্রায় ৬০০ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য প্রকাশ

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    তাজমহল ও নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেখার ইচ্ছা পাকিস্তানের মন্ত্রীর, অনুমতি দিল না নয়াদিল্লি

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.