Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা
    আন্তর্জাতিক

    নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা

    এফ. আর. ইমরানডিসেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সড়কের পাশে নামাজ আদায় করছিলেন এক ফিলিস্তিনি ব্যক্তি। ঠিক সেই সময় এক ইসরায়েলি সেনা চালিত গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

    প্যালেস্টিনিয়ান টেলিভিশনে প্রচারিত ওই ভিডিওটি যাচাই করার পর এর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরিহিত এক ব্যক্তি কাঁধে ঝুলিয়ে রাখা একটি বন্দুকসহ একটি অফ-রোড যান চালিয়ে রাস্তার পাশে প্রার্থনারত এক ফিলিস্তিনির দিকে দ্রুত এগিয়ে যান এবং গাড়ি দিয়ে তাঁকে সজোরে আঘাত করেন।

    ভিডিও ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে বিবৃতি দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি গত বৃহস্পতিবার সংঘটিত হয়েছে। ওই দিন একজন ইসরায়েলি রিজার্ভিস্ট সেনা অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি পুরুষকে গাড়ি দিয়ে ধাক্কা দেন। সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ঘটনার আগে ওই এলাকায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছিল।

    বিবৃতিতে আরো বলা হয়, ভিডিওতে যাকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে তিনি একজন ইসরায়েলি রিজার্ভিস্ট সেনা। ঘটনার পর তাঁকে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনী স্বীকার করেছে, সংশ্লিষ্ট সেনা নিজের ক্ষমতার গুরুতর অপব্যবহার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ওই রিজার্ভিস্ট সেনাকে বর্তমানে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    যে ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়েছিল, তিনি ঘটনার পর চিকিৎসার জন্য হাসপাতালে যান। চিকিৎসকরা জানান, তাঁর আঘাত গুরুতর নয়। চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা চলতি বছরে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। সংস্থাটি ২০২৫ সালকে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে সহিংস বছরগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। এ বছর অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

    জাতিসংঘের দেওয়া তথ্যে আরো বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবর পর্যন্ত সময়কালে অধিকৃত পশ্চিম তীরে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অথবা অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    বিশ্লেষণ

    বিন্ট জেবেইল-খিয়ামে ব্যর্থতা, হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.