Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    আন্তর্জাতিক

    তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 28, 2025ডিসেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় শহর ইয়িলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সাগরে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দেশটির আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭৩ কিলোমিটার। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পের কম্পন তাইওয়ানজুড়ে অনুভূত হয়েছে। রাজধানী তাইপেতেও ভবনগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে, যার ফলে বড় ধরনের ধস বা প্রাণহানির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

    তাইপে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষতির তথ্য মেলেনি। তবে কয়েকটি এলাকায় গ্যাস ও পানির লিকেজের ঘটনা ঘটেছে এবং কিছু ভবনে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

    তাইওয়ান পাওয়ার কোম্পানি জানায়, ইয়িলান অঞ্চলে অল্প সময়ের জন্য তিন হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

    এদিকে, দেশের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পের পর উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে তাদের কয়েকটি স্থাপনায় সতর্কতামূলকভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তারা কাজে ফিরে যান।

    আবহাওয়া প্রশাসন সতর্ক করে বলেছে, আগামী এক দিনের মধ্যে ৫.৫ থেকে ৬.০ মাত্রার আফটারশক হতে পারে। তবে ভূমিকম্পটি গভীরে এবং সাগরে সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে মনে করা হচ্ছে।

    তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনগণকে পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। এর আগে ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ডয়চে ব্যাংকের নথি ফাঁসে এপস্টেইন-সংশ্লিষ্ট প্রায় ৬০০ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য প্রকাশ

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    তাজমহল ও নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেখার ইচ্ছা পাকিস্তানের মন্ত্রীর, অনুমতি দিল না নয়াদিল্লি

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.