Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তুরস্কজুড়ে আইএস বিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৫৭
    আন্তর্জাতিক

    তুরস্কজুড়ে আইএস বিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৫৭

    এফ. আর. ইমরানডিসেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশজুড়ে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে অন্তত ৩৫৭ জনকে আটক করেছে তুরস্ক। মঙ্গলবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর-পশ্চিম তুরস্কে এক বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য ও ছয় জঙ্গি নিহত হওয়ার একদিন পর এই অভিযান চালানো হয়। সূত্র: রয়টার্স

    তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, দেশটির ২১টি প্রদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদের কাছে যারা এই দেশকে নত করতে চায়, আমরা অতীতে যেমন তাদের কোনও সুযোগ দিইনি, ভবিষ্যতেও দেব না।’’

    এর আগে ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর বলেছে, ইস্তাম্বুলসহ আরও দুই প্রদেশে ১১৪টি ঠিকানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন ডিজিটাল উপকরণ ও নথিপত্র জব্দ করা হয়।

    সোমবার মারমারা সাগরের উপকূলে, ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরের একটি বাড়িতে আট ঘণ্টাব্যাপী অভিযানের সময় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। বড়দিন ও নববর্ষে হামলার পরিকল্পনার অভিযোগে এক সপ্তাহ আগে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন আইএস সদস্যকে আটকের পর ওই অভিযান শুরু করে দেশটির পুলিশ।

    সোমবার ওই বাড়িতে চালানো অভিযানে আট পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য আহত হন। ওই দিন দেশটির শতাধিক এলাকায় একযোগে আইস-বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

    বিশ্বজুড়ে ইসলামিক স্টেটের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় চলতি বছরে তুরস্কে এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র বলেছে, গত সপ্তাহে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সদস্যদের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া চলতি মাসে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কা অনুষ্ঠানে হামলা চালানো দুই বন্দুকধারী আইএস-অনুপ্রাণিত বলে দেশটির পুলিশ জানিয়েছে। ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ায় আইএসের বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সৈন্যদের ওপর হামলার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

    প্রায় এক দশক আগে তুরস্কে বেসামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলার জন্য এই জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। সেই সময় ইস্তাম্বুলের একটি নাইটক্লাব ও শহরের প্রধান বিমানবন্দরে আইসের বন্দুক হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। সিরিয়ার যুদ্ধে আইএস সদস্যসহ বিদেশি যোদ্ধাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ছিল তুরস্ক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    বিশ্লেষণ

    বিন্ট জেবেইল-খিয়ামে ব্যর্থতা, হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.