Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিউইয়র্কের মেয়র হিসেবে পরিত্যক্ত স্টেশনে শপথ নেবেন মামদানি
    আন্তর্জাতিক

    নিউইয়র্কের মেয়র হিসেবে পরিত্যক্ত স্টেশনে শপথ নেবেন মামদানি

    এফ. আর. ইমরানডিসেম্বর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি/এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬ সালকে স্বাগত জানাতে যখন হাজারো নিউইয়র্কবাসী টাইমস স্কয়ারে জড়ো হবেন, ঠিক তার আগমুহূর্তে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন এক ব্যতিক্রমী স্থানে। তিনি ৩১ আগস্ট মধ্যরাতে নিউইয়র্কের সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন। যুক্তরাষ্ট্রের ‘গিল্ডেড এজ’ বা সমৃদ্ধির যুগে নির্মিত এই স্টেশনটি বর্তমানে লোকাল ৫ নম্বর লাইনের ট্রেন ঘোরানোর পথ হিসেবে ব্যবহৃত হয়।

    ৩৪ বছর বয়সী মামদানি জানান, এই স্থান বেছে নেওয়ার পেছনে রয়েছে গভীর প্রতীকী তাৎপর্য। তাঁর ভাষায়, এটি একটি নতুন যুগের সূচনাকে স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, এই স্থাপনাটি এমন এক সময়ের সাক্ষ্য বহন করে, যখন নিউইয়র্ক সাহসের সঙ্গে সুন্দর ও বৃহৎ কিছু গড়ে তুলতে চেয়েছিল এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিল। সেই উচ্চাকাঙ্ক্ষা যেন কেবল অতীতের স্মৃতি হয়ে না থাকে বা সিটি হলের নিচে চাপা পড়ে না যায়—এটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

    এক বিবৃতিতে মামদানি বলেন, ওপরের ভবন অর্থাৎ সিটি হল থেকে যাঁরা নিউইয়র্কবাসীদের সেবা করার দায়িত্ব নেবেন, তাঁদের লক্ষ্য হওয়া উচিত সেই হারানো চেতনাকে ফিরিয়ে আনা। নতুন সুযোগের এই সময়ে লাখ লাখ মানুষের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত মনে করছেন বলেও জানান।

    উল্লেখ্য, ১৯০৪ সালে নিউইয়র্কে চালু হওয়া প্রথম ২৮টি সাবওয়ে স্টেশনের একটি ছিল এই স্টেশন। আধুনিকায়নের অংশ হিসেবে ১৯৪৫ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। পরে ১৯৭৯ সালে স্টেশনটি নিউইয়র্ক সিটির ল্যান্ডমার্কের মর্যাদা পায় এবং ২০০৪ সালে জাতীয় ঐতিহাসিক স্থানের স্বীকৃতি লাভ করে।

    মামদানির শপথবাক্য পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। এর কয়েক ঘণ্টা পর, বুধবার স্থানীয় সময় দুপুরে সিটি হলের সিঁড়িতে আরেকটি আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে, যেখানে ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স তাঁকে শপথ পাঠ করাবেন। এরপর ব্রডওয়েতে একটি বড় ব্লক পার্টির আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

    লেটিসিয়া জেমস বলেন, সাবওয়ে স্টেশন বেছে নেওয়া যথার্থ সিদ্ধান্ত। কারণ, ট্রেনব্যবস্থা নিউইয়র্কবাসীদের জন্য এক ধরনের মহাসাম্য—যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়ায়। তাঁর মতে, মামদানি এমন একটি শহরের স্বপ্ন দেখেন, যেখানে যে লাইনেই মানুষ চলুক না কেন, সবারই মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে।

    শপথ অনুষ্ঠানে সাবেক মেয়রদের মধ্যে কেবল প্রগতিশীল ডেমোক্র্যাট বিল ডি ব্লাসিওর উপস্থিতি নিশ্চিত হয়েছে। মাইকেল ব্লুমবার্গ ও রুডি জুলিয়ানি এখনো সিদ্ধান্ত জানাননি। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও তাঁর উপস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান নেননি। এক সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, তিনি চান তাঁর উপস্থিতি যেন কোনো বিঘ্ন সৃষ্টি না করে। তবে মামদানি পাল্টা জানিয়েছেন, সাবেক মেয়রকে স্বাগত জানাতে তাঁর কোনো আপত্তি নেই।

    শপথের আগেই মামদানির একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে ইএমএসের অভিজ্ঞ কর্মকর্তা লিনিয়ান বনসিনোকে নিয়োগ দেওয়ায় ধনকুবের ইলন মাস্ক তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে মামদানি বলেন, ইএমএসে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা থাকা একজন কর্মকর্তাকেই তিনি দায়িত্ব দিয়েছেন এবং ফায়ার ডিপার্টমেন্টে আসা অধিকাংশ জরুরি কল ইএমএস কর্মীরাই সামলান। তাঁর মতে, এই অভিজ্ঞতাই নেতৃত্বের জন্য যথেষ্ট ভিত্তি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    বিশ্লেষণ

    বিন্ট জেবেইল-খিয়ামে ব্যর্থতা, হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.