Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেন স্বাধীন করার ঘোষণা দিল এসটিসি
    আন্তর্জাতিক

    দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেন স্বাধীন করার ঘোষণা দিল এসটিসি

    এফ. আর. ইমরানজানুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)। গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

    ভাষণে এসটিসির প্রেসিডেন্ট বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা; আর এ লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি দুই বছর মেয়াদী রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।”

    “দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।”

    তবে সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন আইদারুস আল জুবাইদি। ভাষণে তিনি বলেছেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা দু’বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।

    ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।

    ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। তবে গত প্রায় এক যুগ ধরে চেষ্টার পরও পুরো ইয়েমেন দখল করতে পারেনি হুথি গোষ্ঠী। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী এবং দক্ষিণাঞ্চল আছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দখলে (ওয়াইপিসি)। সৌদি আরব ও সৌদি নিয়ন্ত্রণাধীন জোট ওয়াইপিসিকে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

    এদিকে ২০১৫ সালে ইয়েমে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের সময় মিত্র হিসেবে জোটে যোগ দিয়েছিল এসটিসি। পরে অবশ্য তারা জোট থেকে সরে যায়।

    এরপর ২০২২ সালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামৌতসহ দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করে এসটিসি। এ সময় আমিরাতের সঙ্গে সঙ্গে তাদের মিত্রতা হয়। গত কয়েক বছর ধরে এসটিসিকে আমিরাত অস্ত্র-রসদ দিয়ে তাদের সহযোগিতা করছে বলে জানা গেছে।

    এসটিসির সঙ্গে আমিরাতের আঁতাত সম্প্রতি প্রকাশিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে আমিরাতকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সৌদি। সেই আল্টিমেটাম মেনে ইতোমধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে আমিরাত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    বিশ্লেষণ

    বিন্ট জেবেইল-খিয়ামে ব্যর্থতা, হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.