Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন বিমানবাহী রণতরী। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে কৌশলগত চাপে রাখতে এর আগে প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে সরিয়ে নেওয়ায় মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছিল না।

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজন্যাশন জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    এদিকে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানোর নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী বা স্ট্রাইক গ্রুপ মোতায়েন নেই।

    এছাড়া ইউরোপেও বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী অবস্থান করছে না।

    ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত

    নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, দেশটির আকাশসীমায় পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে।

    ফ্লাইটরাডার২৪ নিশ্চিত করেছে, ইরানের আকাশসীমা বন্ধ সংক্রান্ত নোটিশের নির্ধারিত সময় শেষ হওয়ার পর পুনরায় বিমান প্রবেশ করতে শুরু করে।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল তেহরান।

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটেই ইরান এ সিদ্ধান্ত নিয়েছিল বলে জানানো হয়।

    এদিকে গত দুইদিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বাড়লেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং একইসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করাও বন্ধ রেখেছে। সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের যে ধরনের কঠোর হুমকির ভাষা শোনা যাচ্ছিল, তার সর্বশেষ বক্তব্য তুলনামূলকভাবে ‘নরম সুরের’ ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল পেন্টাগন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় আটকে থাকা ৫ বড় বাধা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.