Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫
    আন্তর্জাতিক

    ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 28, 2026জানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে রাজ্যের বারামতি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।

    ছোট বিমানটি সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে এবং ৪৫ মিনিট পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরো চারজনের মৃত্যু হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

    ঘটনাস্থলের দৃশ্যে আগুন ও ধোঁয়া, বিমানের বিধ্বস্ত অংশ এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স ছুটে যেতে দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা পাঁচজন যাত্রীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

    ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।

    শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে বর্তমানে সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে ছিলেন।

    ২০২৩ সালে অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন, যার ফলে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি অংশের নেতৃত্বে ছিলেন তিনি নিজে এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন তার কাকা শরদ পাওয়ার। পরে তিনি এনডিএ সরকারে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এশিয়ার চিপযুদ্ধে কীভাবে নিজের অবস্থান শক্ত করছে জাপান?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

    আইন আদালত নভেম্বর 21, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.