Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রাজিলের সহায়তায় ভারতে বিমান তৈরি করবে আদানি গ্রুপ
    আন্তর্জাতিক

    ব্রাজিলের সহায়তায় ভারতে বিমান তৈরি করবে আদানি গ্রুপ

    Najmus Sakibজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতকে বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে আদানি গ্রুপ। গতকাল মঙ্গলবার তারা ব্রাজিলের শীর্ষ বিমান নির্মাতা এমব্রায়ারের সঙ্গে চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী ভারতে বিমান তৈরির জন্য একটি অ্যাসেম্বল লাইন স্থাপন করা হবে।

    দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই অংশীদারিত্ব শুধু বিমান সংযোজনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বিমান উৎপাদন, এভিয়েশন সাপ্লাই চেইন উন্নয়ন এবং পাইলট প্রশিক্ষণসহ একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত উদ্যোগটি দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে বিনিয়োগের পরিমাণ বা আর্থিক কাঠামো সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

    বন্দর, বিদ্যুৎ, লজিস্টিকসসহ বিভিন্ন খাতে বিস্তৃত ব্যবসা পরিচালনাকারী গৌতম আদানির আদানি গ্রুপের জন্য এটি অ্যারোস্পেস খাতে শক্ত অবস্থান তৈরি করার একটি বড় সুযোগ।

    অন্যদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান নির্মাতা এমব্রায়ারের জন্য ভারতীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি জোরদারের একটি কৌশলগত ভিত্তি তৈরি হলো। ভারতের বিমানবাহিনী ইতিমধ্যে এমব্রায়ারের তৈরি লেগেসি ৬০০ জেট এবং ইআরজে১৪৫ প্ল্যাটফর্মভিত্তিক ‘নেত্র’ এইডব্লিউঅ্যান্ডসি বিমান ব্যবহার করছে।

    এমব্রায়ার কমার্শিয়াল এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও আরজান মেইয়ার বলেন, “ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। আদানির শক্তিশালী শিল্প সক্ষমতার সঙ্গে আমাদের অ্যারোস্পেস দক্ষতার সমন্বয় এই অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এশিয়ার চিপযুদ্ধে কীভাবে নিজের অবস্থান শক্ত করছে জাপান?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

    আইন আদালত নভেম্বর 21, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.