Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতির চাপ কি ইউরোপে ফিরছে?
    আন্তর্জাতিক

    মূল্যস্ফীতির চাপ কি ইউরোপে ফিরছে?

    Najmus Sakibজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মূল্যস্ফীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জানুয়ারিতে টানা অষ্টম মাসের মতো ইউরোজোনে বেসরকারি খাতের কার্যক্রম সম্প্রসারণ হয়েছে। তবে পরিষেবা খাতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সুদহার সংক্রান্ত সিদ্ধান্তকে জটিল করে তুলতে পারে। খবর ইউরো নিউজ।

    হ্যামবুর্গ কমার্শিয়াল ব্যাংক (এইচসিওবি) ও এসঅ্যান্ডপি গ্লোবাল প্রকাশিত সর্বশেষ ফ্ল্যাশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জরিপ অনুযায়ী, বছরের শুরুতে ইউরোজোনের অর্থনীতি দুর্বল প্রবৃদ্ধির ধারায় রয়েছে।

    উৎপাদন ও পরিষেবা উভয় খাতের আউটপুট-নির্ভর কম্পোজিট পিএমআই জানুয়ারিতে ৫১ দশমিক ৫-এ অপরিবর্তিত রয়েছে, যা বাজারের প্রত্যাশিত ৫১ দশমিক ৮-এর তুলনায় কিছুটা কম।

    ইউরোজোনের পরিষেবা পিএমআই জানুয়ারিতে ৫১ দশমিক ৯-এ নেমেছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। টানা তৃতীয় মাসের মতো উৎপাদন পিএমআই ৫০-এর নিচেই রয়ে গেছে, যা খাতটিতে সংকোচনের ইঙ্গিত দেয়।

    সবচেয়ে বড় উদ্বেগ হলো, পরিষেবা খাতে মূল্যস্ফীতির ফের গতিবৃদ্ধি। ডিসেম্বরে ইউরোজোনে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছিল ১ দশমিক ৯ শতাংশে, যা ২ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে। কিন্তু জানুয়ারির পিএমআই প্রতিবেদনে ইঙ্গিত মিলছে, অন্তর্নিহিত মূল্যচাপ এখনো কমেনি।

    এছাড়া বিক্রয়মূল্যের মূল্যস্ফীতি ২০২৪ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার প্রধান চালিকাশক্তি পরিষেবা খাত। এর বিপরীতে উৎপাদন খাতে আউটপুট মূল্য সামান্য হারে কমছে।

    ইসিবির সর্বশেষ মূল্যস্ফীতি পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মূল্যস্ফীতি ১ দশমিক ৯ শতাংশ এবং আগামী বছর ১ দশমিক ৮ শতাংশে থাকবে বলে আশা করা হচ্ছে।

    গত মাসে কেন্দ্রীয় ব্যাংকটির বৈঠকে প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ বলেন, ‘পরিষেবা খাতে প্রত্যাশার তুলনায় বেশি মূল্যস্ফীতি এবং তা সামগ্রিক মূল্যস্ফীতিতে অবদান রাখা খুব একটা অপ্রত্যাশিত নয়।’

    তিনি আরো বলেন, ‘পণ্যমূল্যের পতন এ চাপকে কিছুটা ভারসাম্য দিচ্ছে, কারণ দুই উপাদান বিপরীতমুখী গতিতে চলছে।’

    মিশ্র কার্যক্রমের তথ্য ও নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা সত্ত্বেও ইউরোজোনজুড়ে ব্যবসায়িক আস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

    ইউরোজোনের দুই বৃহত্তম অর্থনীতির দিকে তাকালে ভিন্নধর্মী প্রবণতা দেখা যাচ্ছে। জার্মানির বেসরকারি খাতে নতুন করে গতি ফেরার লক্ষণ মিলেছে। জানুয়ারিতে দেশটির কম্পোজিট পিএমআই বেড়ে তিন মাসের সর্বোচ্চ ৫২ দশমিক ৫-এ পৌঁছেছে। অন্যদিকে এর বিপরীতে ফ্রান্সের অর্থনীতি আবারো সংকোচনে নেমেছে। জানুয়ারিতে দেশটির কম্পোজিট পিএমআই ৪৮ দশমিক ৬-এ নেমেছে, যা ডিসেম্বরে ছিল নিরপেক্ষ ৫০। এটি অক্টোবরের পর প্রথমবারের মতো অর্থনীতির পতনের ইঙ্গিত এবং বাজার পূর্বাভাসের চেয়েও দুর্বল ফল দিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কেন ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করতে পারে না?

    এপ্রিল 20, 2026
    বিশ্লেষণ

    সাউথপোর্ট হত্যাকাণ্ডে সন্ত্রাসবিরোধী পুলিশের ব্যর্থতা তদন্তে ম্যান্ডেলসন কীভাবে ব্যর্থ হয়েছিলেন?

    এপ্রিল 20, 2026
    ভূ-রাজনীতি

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: চুক্তির আশা ম্লান হওয়ায় মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চাপ দিচ্ছে

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.