Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করে ইরানের হুঁশিয়ারি
    আন্তর্জাতিক

    সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করে ইরানের হুঁশিয়ারি

    এফ. আর. ইমরানজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না। সূত্র: দ্য নিউ আরব

    সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরি ওই সুড়ঙ্গের ভেতর রয়েছেন। ভিডিওতে দেখা গেছে, উৎক্ষেপণের জন্য পানির নিচে থাকা এসব মিসাইল প্রস্তুত রয়েছে।

    নৌ কমান্ডার আলীরেজা বলেছেন, সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এগুলো উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে।

    তিনি জানিয়েছেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে। যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

    বিপ্লবী গার্ডের এ নৌ কমান্ডার বলেছেন, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ রয়েছে যেটি আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।

    এদিকে ইরানে আগেরবারের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার  সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

    গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল ইরানের।

    ওই হামলার চেয়ে বড় হামলা হবে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যেকোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত। আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও তারা পিছপা হবে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কেন ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করতে পারে না?

    এপ্রিল 20, 2026
    বিশ্লেষণ

    সাউথপোর্ট হত্যাকাণ্ডে সন্ত্রাসবিরোধী পুলিশের ব্যর্থতা তদন্তে ম্যান্ডেলসন কীভাবে ব্যর্থ হয়েছিলেন?

    এপ্রিল 20, 2026
    ভূ-রাজনীতি

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: চুক্তির আশা ম্লান হওয়ায় মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চাপ দিচ্ছে

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.