Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    এফ. আর. ইমরানজানুয়ারি 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন। সূত্র: এএফপি

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে পিট হেগসেথ বলেন, “ইরানের পরমাণু বোমার অধিকারী হওয়া উচিত নয় এবং ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তই নেবেন— তা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত।”

    প্রসঙ্গত, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের মূল সমস্যা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে। ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হন সে সময় থেকে এই তিক্ততার শুরু। দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে প্রেসিডেন্ট হওয়ার পর সেই তিক্ততা আরও বেড়েছে।

    পরমাণু প্রকল্প ইস্যুতে গত বছর জুন মাসে ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাতও হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সেই যুদ্ধে নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোরও সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে।

    তারপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও তিক্ততা একটুও কমেনি উভয়ের মধ্যে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ তা আরও উসকে দিয়েছে। গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার কয়েক দিন পর ট্রাম্প বলেছিলেন, ইরান যদি বিক্ষোভ দমনে নিষ্ঠুর পন্থা অবলম্বন করে— তাহলে দেশটিতে ফের সামরিক অভিযান হতে পারে।

    ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে ইতোমধ্যে বিক্ষোভ শান্ত করেছে তেহরান। যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত হামলা চালায়নি, তবে গত প্রায় দু’সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রশস্ত্রে সজ্জিত বেশ কয়েকটি রণতরীর একটি নৌবহর।

    মধ্যপ্রাচ্যের সাগরে এই বহরের প্রবেশ ফের ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা উসকে দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    বৈজ্ঞানিক গবেষণার আড়ালে সমুদ্রের গভীরে কী করছে চীন?

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.