Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করবে না ইরান
    আন্তর্জাতিক

    মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করবে না ইরান

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 31, 2026জানুয়ারি 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্কে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তার্কিস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। এরপর তারা সংবাদ সম্মেলন করেন। সূত্র: তার্কিস মিনিট

    ইরানি মন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। কিন্তু সেটি হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। তবে আলোচনায় কখনো মিসাইল ও প্রতিরক্ষার বিষয়টি রাখা হবে না বলে স্পষ্ট করেন তিনি।

    আরাগচি বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না।”

    মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ইরানকে চুক্তি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির শর্ত হলো— ইরানের মিসাইলের আঘাত হানার দূরত্ব কমাতে হবে এবং ইউরেনিয়ামের মজুদ শূন্যে নামিয়ে আনতে হবে।

    তুরস্কের আঙ্কারা-ভিত্তিক ইরান বিষয়ক গবেষণা কেন্দ্র ‘আইরাম’-এর পরিচালক সারহান আফাকান বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এখন কোনো চুক্তিতে আসা সম্ভবত “অসম্ভব” হবে।

    তিনি আরো বলেন, “আপাতত ব্যালিস্টিক মিসাইল বা অন্যান্য মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো আপস করবে না, কারণ এটিই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি।”

    এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে তুরস্ক সফরে গেছেন আব্বাস আরাগচি। তুরস্ক আজ নতুন করে বার্তা দিয়েছে তারা এ অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    লেবাননে ৯০ সেকেন্ডে ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

    এপ্রিল 20, 2026
    অর্থনীতি

    যুদ্ধের অর্থনৈতিক আঘাতে সবচেয়ে বিপর্যস্ত হবে দরিদ্র রাষ্ট্রগুলো: আইএমএফ

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট সুনামির শঙ্কা

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.