Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৫ সালে টেসলার আয় কমেছে ৪৬ শতাংশ
    আন্তর্জাতিক

    ২০২৫ সালে টেসলার আয় কমেছে ৪৬ শতাংশ

    মনিরুজ্জামানজানুয়ারি 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান টেসলারের বার্ষিক মুনাফা বড় ধসে দাঁড়িয়েছে। ইলোন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির নিট আয় গত বছর ৪৬ শতাংশ কমে ৩৮০ কোটি ডলারে নেমেছে। কভিড মহামারীর পর এটি টেসলারের সর্বনিম্ন বার্ষিক মুনাফা। চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির কাছে শীর্ষস্থান হারানো এবং রাজনৈতিক কারণে ব্র্যান্ড বয়কটের বিষয়টিকে বিশ্লেষকরা এই মন্দার প্রধান কারণ হিসেবে দেখছেন। খবর এপি।

    টেসলার প্রকাশিত বার্ষিক আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে কোম্পানিটি টানা দুই বছর ব্যবসায়িক মন্দার মুখোমুখি হয়েছে। বাজারে তুলনামূলক সাশ্রয়ী মডেলের ইভি উন্মোচন এবং মাস্কের পূর্ণ মনোযোগের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও মুনাফার পতন ঠেকানো সম্ভব হয়নি। তবে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) টেসলার আয় পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো ছিল। ওই তিন মাসে নিট আয় ৬১ শতাংশ কমে ৮৪ কোটি ডলারে নামলেও শেয়ারপ্রতি আয় ৫০ সেন্টে দাঁড়িয়েছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান টেলিমিত্রির বিশ্লেষক সাম আবুয়েলসামিদ বলেন, “টেসলার পণ্যগুলো এখন পুরনো হয়ে যাচ্ছে। অন্য নির্মাতারা নিয়মিত নতুন মডেল বাজারে আনার কারণে প্রতিযোগিতায় টেসলা পিছিয়ে পড়েছে। পাশাপাশি ইলোন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড অনেক গ্রাহকের জন্য ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমিয়েছে। এসব কারণেই বিক্রি ও জনপ্রিয়তা আগের তুলনায় কমেছে।”

    তবে মন্দার মাঝেও কিছু ইতিবাচক দিক দেখা গেছে। গত প্রান্তিকে টেসলার মোট মুনাফার মার্জিন ১৬ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া জ্বালানি স্টোরেজ ব্যবসায় আয় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮০ কোটি ডলারে পৌঁছেছে।

    ইলোন মাস্ক এখন বিনিয়োগকারীদের নজর গাড়ি বিক্রি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসে দিচ্ছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল-জুন নাগাদ টেসলা এস ও এক্স মডেলের উৎপাদন বন্ধ করবে। ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট কারখানাটিকে এখন অপ্টিমাস রোবট তৈরির উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    লেবাননে ৯০ সেকেন্ডে ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

    এপ্রিল 20, 2026
    অর্থনীতি

    যুদ্ধের অর্থনৈতিক আঘাতে সবচেয়ে বিপর্যস্ত হবে দরিদ্র রাষ্ট্রগুলো: আইএমএফ

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট সুনামির শঙ্কা

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.