Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Feb 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলায় ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৫৮
    আন্তর্জাতিক

    বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলায় ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৫৮

    এফ. আর. ইমরানJanuary 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের বেলুচিস্তানে হামলাস্থল পরিদর্শন করছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের বেলুচিস্তানের একাধিক এলাকায় ‘সন্ত্রাসী’ হামলায় অন্তত ১০ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৫৮ জন সন্ত্রাসী মারা গেছে। দুইপক্ষের মিলিত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। শনিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে। দেশটি এই হামলাকে ভারত–সমর্থিত তৎপরতা হিসেবে উল্লেখ করেছে। সূত্র: জিও নিউজ

    সূত্রগুলো জানাচ্ছে, নিরাপত্তা বাহিনী এখনও বিভিন্ন এলাকায় সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। পাল্টা অভিযানে সন্ত্রাসীদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

    পূর্ববর্তী রাতেও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠন পরিচালিত হামলাগুলো নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় গোয়াদরের খুজদার এলাকায় এক বালুচ শ্রমিক পরিবারের পাঁচ সদস্যও নিহত হয়েছেন; তাদের মধ্যে একজন নারী ও তিন শিশু রয়েছেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি নিহত ১০ কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পুরো দেশ তাদের জন্য গর্বিত। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেছেন, ‘সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।’

    স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের প্রতিহত করার সাহসী সন্তানদের আমি স্যালুট জানাই। তাঁদের মহান আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।’

    বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, পুলিশ ও ফেডারেল সিকিউরিটি ফোর্সের যৌথ প্রচেষ্টায় এই হামলাগুলো ব্যর্থ হয়েছে। তিনি কোয়েটায় বিস্ফোরণস্থল পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

    এর আগে হারনাই ও পাঞ্জগুর এলাকায় পৃথক অভিযানে ৪১ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং গত ডিসেম্বরে ব্যাংক ডাকাতির লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হয়েছে।

    ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে আন্তসীমান্ত সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা অভিযান পরিচালনা করেছে। গত বছর দেশজুড়ে ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাল্টা অভিযানে ২ হাজার ৫৯৭ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার নারীরা

    February 12, 2026
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা হবে না: ইরান

    February 12, 2026
    আন্তর্জাতিক

    রমজানের আগেই আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.