Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হুমকি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সংগত আলোচনায় প্রস্তুত ইরান
    আন্তর্জাতিক

    হুমকি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সংগত আলোচনায় প্রস্তুত ইরান

    এফ. আর. ইমরানজানুয়ারি 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সংগত ও সমতাভিত্তিক আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে এই আলোচনার সুযোগ নেই। সূত্র: আল-জাজিরা

    আরাগচি এমন মন্তব্য করেছেন এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন। শুক্রবার তুরস্ক সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে আরাগচি জানান, আলোচনায় বসতে ইরানের কোনো অসুবিধা নেই, তবে হুমকির ছায়ায় কোনো আলোচনা হতে পারবে না।

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না। আমাদের জনগণের নিরাপত্তা অন্য কারও মাথাব্যথার বিষয় নয়। দেশকে রক্ষায় যতটুকু প্রয়োজন, আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখব ও বৃদ্ধি করব।’

    ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বারবার হুমকির কারণে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ বিমানবাহী রণতরির নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, আলোচনার টেবিলে না এলে প্রয়োজনে সহিংস পদক্ষেপও নেওয়া হতে পারে।

    গতকাল হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমরা আরো জাহাজ পাঠাচ্ছি। আশা করি, একটি চুক্তি হবে। যদি হয়, ভালো; না হলে কী হয় তা দেখা যাবে।’

    ২০১৮ সালে ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে যান। এরপর থেকে দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। বর্তমানে ওয়াশিংটন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে চাপ দিচ্ছে, যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবর অস্বীকার করছে।

    এই সংকট নিরসনে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলো কূটনৈতিক মধ্যস্থতা চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানিয়েছেন, মার্কিন বিশেষ দূতের সঙ্গে আলোচনা করেছেন এবং দুই পক্ষকেই সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান ফের মুখোমুখি

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    শান্তির পথে ইসরাইল-লেবানন, তবে হিজবুল্লাহ প্রশ্নে জটিলতা

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক শিশু পাবে সোনার আংটি

    জুন 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.