Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কূটনীতি নয়, ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র-অপমান করতে চান ট্রাম্প
    আন্তর্জাতিক

    কূটনীতি নয়, ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র-অপমান করতে চান ট্রাম্প

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব দাবি মেনে নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সত্যিকার অর্থে কোনো আলোচনা চায় না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বাসিরাত। এর বদলে ট্রাম্প ইরানকে নিরস্ত্র এবং অপমান করতে চান। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

    শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, “ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত। কারণ বাস্তবতা হলো এক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং যৌক্তিক সবকিছুই মেনে নিয়েছে ইরান- যারমধ্যে আছে পারমাণবিক কার্যক্রম ব্যাপকভাবে সীমিত ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের বিষয়টি। এমনকি ইরান একটি কাঠামোর আলোকে উচ্চসমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদও সম্পূর্ণভাবে অপসারণও করতে রাজি হয়েছে।”

    “ট্রাম্প আলোচনা নিয়ে কোনো কথা বলছেন না। তিনি বলছেন আত্মসমর্পণ নিয়ে— এমন আত্মসমর্পণ যেখানে জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিতে হবে, সামরিক ক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে নির্ভরশীলতার দিকে ফিরে যেতে হবে।”

    “যুক্তরাষ্ট্র কোনো আশ্বাস দিতে চায় না। তারা চায় ইরানকে নিরস্ত্র করতে। যার উদ্দেশ্য হলো ইরানকে অপমান ও খণ্ডবিখণ্ড করা।”

    মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুদিন আগে এক প্রতিবেদনে জানায়, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইউরেনিয়ামের সব মজুদ অপসারণ করতে হবে, দূরপাল্লার মিসাইল একটি নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনতে হবে, প্রক্সি বাহিনীকে সহায়তার কৌশল পরিবর্তন করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুদ্ধের অর্থনৈতিক আঘাতে সবচেয়ে বিপর্যস্ত হবে দরিদ্র রাষ্ট্রগুলো: আইএমএফ

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট সুনামির শঙ্কা

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে নতুন নৌপথ ‘লারাক করিডোর’ চালু করল ইরান

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.