Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Feb 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও অনুভূত
    আন্তর্জাতিক

    ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও অনুভূত

    Najmus SakibFebruary 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভূমিকম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস (GFZ) জানিয়েছে, সোমবার ভোর ৫:৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়।

    ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ গভীর ঘুমে ছিলেন। তবে কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন তারা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলা। এর এপিসেন্টার মাটির ১০ কিলোমিটার নীচে ৩৩.৯° উত্তর ও ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে অবস্থান করেছিল। কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে শ্রীনগর। শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    একইসাথে, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৩:৩১ মিনিটে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার কম্পন লেগেছে। এর এপিসেন্টার নিকোবর অঞ্চলের মাটির ১০ কিলোমিটার নিচে ছিল। এ ভূমিকম্পেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।

    দুই ভূমিকম্পই আতঙ্ক সৃষ্টি করেছে, তবে সাময়িকভাবে শান্তি বিরাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    লিবিয়া উপকূলে নৌকাডুবি: দুই শিশুসহ ৫৩ অভিবাসী নিখোঁজ

    February 9, 2026
    আন্তর্জাতিক

    ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের

    February 9, 2026
    আন্তর্জাতিক

    এপস্টিনের সঙ্গে সম্পর্ক ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন ভ্যালেরিয়া চমস্কি

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.