Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-এর প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-এর প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোকে ‘হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির ওয়েবসাইট মিরোৎভোরেৎসের বরাতে জানা গেছে এ তথ্য। সূত্র: আরটি

    মিরোৎভোরেৎস ইউক্রেনের সরকারি ওয়েবসাইট। যারা ইউক্রেনের শত্রু, তাদের নাম-পরিচয় ও ব্যক্তিগত তথ্য এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়ে।

    মিরোৎভোরেৎসে গিয়ান্নি ইনফান্তিনো সম্পর্কে বলা হয়েছে, রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার’ মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে ‘মানবিক/বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন ফিফার প্রেসিডেন্ট। সেই সঙ্গে বিভিন্ন ভাবে রাশিয়ার প্রোপাগান্ডাও ছড়াচ্ছেন তিনি।

    ২০১৯ সালে গিয়ান্নি ইনফন্তিনো-কে অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়েবসাইটে সেই তথ্যও উল্লেখ করা হয়েছে।

    ছবি: সংগৃহীত

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সেনাবাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বিশ্বকাপসহ ফুটবলের আন্তর্জাতিক সব আসরে রুশ ফুটবল টিমকে বয়কট করা হয়। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গিয়ান্নি বলেছেন, এ পদক্ষেপের কারণে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং আন্তর্জাতিক ফুটবল বিশ্বে হতাশা ও ঘৃণা বেড়েছে।

    সাক্ষাৎকারটি প্রচারের পর থেকেই ইউক্রেনীয় রাজনীতিবিদদের তীব্র নিন্দা-সমালোচনার শিকার হচ্ছেন গিয়ান্নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক বার্তায় বলেছেন, ‘নৈতিক আদর্শচ্যুত’ হয়েছেন ফিফার প্রেসিডেন্ট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

    আগস্ট 1, 2026
    আন্তর্জাতিক

    আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৭

    আগস্ট 1, 2026
    আন্তর্জাতিক

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা ট্রাম্পের

    আগস্ট 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.