Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এপস্টেইনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্য ‘অনুতপ্ত’ বিল গেটস
    আন্তর্জাতিক

    এপস্টেইনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্য ‘অনুতপ্ত’ বিল গেটস

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 5, 2026ফেব্রুয়ারি 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এপস্টেইনকে নিয়ে মার্কিন বিচার বিভাগ যে ফাইলস্ প্রকাশ করেছে তাতে বিল গেটসের এই ছবিটি পাওয়া গেছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের কারাগারে মৃত্যুবরণকারী ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এ প্রসঙ্গে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রকাশ্যে জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

    তবে তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানোর বিষয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে।

    গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ প্রায় ৩০ লাখ পাতার এপস্টেইন নথি প্রকাশ করেছে। নথিতে দেখা গেছে, এপস্টেইনের সঙ্গে বহু বিখ্যাত ব্যক্তির ঘনিষ্ঠতা, অবৈধ আর্থিক লেনদেন এবং ই–মেইলে যোগাযোগের প্রমাণ। এছাড়া নথিতে কিছু ব্যক্তিগত ছবিও অন্তর্ভুক্ত ছিল।

    নথির একটি খসড়া ই–মেইলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি নিয়ে নাইন নিউজকে সাক্ষাৎকারে বিল গেটস জানান, ২০১১ সালে তিনি এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন এবং পরবর্তী তিন বছরে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো সম্পর্কও ছিল না।

    এপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে ছিল মাদক সরবরাহ, রুশ নারীসহ যৌন সম্পর্কের পরিণতি মোকাবিলায় সহায়তা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের সুযোগ তৈরি করা। বিল গেটস বলেন, ওই ই–মেইল কখনো পাঠানো হয়নি এবং তা মিথ্যা। তিনি বলেন, “আমি জানি না, তিনি সেখানে কী ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন?”

    এপস্টেইনের বিরুদ্ধে তদন্তের পর প্রকাশিত লাখ লাখ ফাইলের পরেও বিল গেটসের মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৯ সালে এপস্টেইন নিউইয়র্কে কারাগারে আত্মহত্যা করেন। গেটসের মুখপাত্র জানান, “নথিগুলো প্রমাণ করে, এপস্টেইন হতাশ হয়ে অন্যদের ফাঁদে ফেলতে ও বদনাম করতে চাইতেন। বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পারায় তিনি হতাশ ছিলেন।”

    এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মেলিন্ডাও মন্তব্য করেছেন। তিনি মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে বলেন, এই নথির প্রকাশ তার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তের স্মৃতি ফিরিয়ে এনেছে। মেলিন্ডা বলেন, “যখনই বিষয়গুলো সামনে আসে, আমার জন্য এটি ব্যক্তিগতভাবে কঠিন হয়ে ওঠে।”

    ২০২১ সালে বিল ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ ঘটে। মেলিন্ডা আরও বলেন, “যেকোনো বিষয় নিয়ে এখনো প্রশ্ন থাকলে, আমার পক্ষে সব জানা সম্ভব নয়। প্রশ্নগুলো সংশ্লিষ্ট ব্যক্তি বা আমার সাবেক স্বামীর জন্য, আমাকে নয়। তাদেরই এগুলোতে উত্তর দিতে হবে।”

    বিল গেটস নাইন নিউজকে বলেছেন, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে তার কথোপকথনের মূল বিষয় ছিল, ধনী মানুষদের বৈশ্বিক স্বাস্থ্য খাতে দান করতে উদ্বুদ্ধ করা। তবে এখন পেছনে তাকালে তিনি মনে করেন, এগুলো কার্যকর কিছু হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক শিশু পাবে সোনার আংটি

    জুন 26, 2026
    আন্তর্জাতিক

    আজান নিষিদ্ধের পরিকল্পনায় ডেনমার্ক

    জুন 26, 2026
    আন্তর্জাতিক

    ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা, জরুরি সহায়তায় ৩৫ লাখ ডলার

    জুন 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.