Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গোপন নথি ফাঁস: ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন
    আন্তর্জাতিক

    গোপন নথি ফাঁস: ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 7, 2026ফেব্রুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যৌন সন্ত্রাসী জেফরি এপস্টেইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সূত্র: মিডেল ইস্ট আই

    সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ।

    সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়।

    এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব’ সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন। যেগুলো এ নথিতে লিপিবদ্ধ করা হয়েছে।

    এফবিআইয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টেইন এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এলান ডারসোউইজের মধ্যে হওয়া ফোনালাপে আঁড়ি পাতেন তাদের সূত্রটি। তাদের মধ্যে ফোনে কি কি কথা হতো সেগুলো তিনি মোসাদকে জানাতেন।

    সূত্রটি এফবিআইকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর।

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসরের ফোনে আঁড়ি পেতে সূত্রটি শুনতে পান তিনি এক মার্কিন অ্যাটর্নিকে বলেছেন, “এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ উভয়ের গোয়েন্দা।”

    এমনকি এই প্রফেসর নিজেও মোসাদের সুবিধাভোগী ছিলেন বলে জানিয়েছেন সূত্রটি।

    হার্ভাডের প্রফেসর এলান ডারসোউইজ অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং দখলদার ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাই-প্রোফাইল মামলায় আসামীপক্ষের হয়ে কাজ করেছেন; যার মধ্যে এপস্টেইন, হার্ভে ওয়াইনস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    বৈজ্ঞানিক গবেষণার আড়ালে সমুদ্রের গভীরে কী করছে চীন?

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.