Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলায় আইএস এর দায় স্বীকার
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলায় আইএস এর দায় স্বীকার

    Najmus SakibUpdated:ফেব্রুয়ারি 7, 2026ফেব্রুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবারের ওই হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৯ জন।

    ২০০৮ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর এটিকেই রাজধানীতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। ওই হামলায় ৬০ জন নিহত হয়েছিলেন। বিস্ফোরণে হোটেলটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছিল।

    নগর প্রশাসনের কর্মকর্তারা জানান, ইসলামাবাদের উপকণ্ঠের তারলাই এলাকায় অবস্থিত ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে এ হামলা হয়। মসজিদটি শিয়া সম্প্রদায়ের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    হামলাকারী ও তাঁর সম্ভাব্য সহযোগীর সঙ্গে স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মীদের গোলাগুলি হয়। আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতর এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন আহত কয়েকজন স্বেচ্ছাসেবক তাঁকে লক্ষ্য করে গুলি চালান। হামলাকারীর ঊরুতে গুলি লাগে।

    নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, জুমার নামাজের সময় হামলাকারী মসজিদের ফটকে পৌঁছালে তাকে বাধা দেওয়া হয়। এরপরই সে বিস্ফোরণ ঘটায়। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএসের এক যোদ্ধা মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরকভর্তি জ্যাকেট বা ভেস্টের বিস্ফোরণ ঘটান। এতে মসজিদের ভেতরে ও আশপাশে ব্যাপক প্রাণহানি ঘটে। হামলার দায় নিজেদের বলে স্বীকার করেছে আইএস।

    হামলার সময় মসজিদে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজিম নামের ৫২ বছর বয়সী এক মুসল্লি। তিনি জানান, নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

    আরেক মুসল্লি ইমরান মাহমুদ এএফপিকে বলেন, হামলার সময় স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মীদের সঙ্গে হামলাকারী ও তার সম্ভাব্য সহযোগীর গোলাগুলি হয়। তার ভাষ্য অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তখন আহত কয়েকজন স্বেচ্ছাসেবক পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে হামলাকারীর ঊরুতে গুলি লাগে।

    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, হামলার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    প্রায় ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শিয়া সম্প্রদায় সেখানে সংখ্যালঘু। অতীতেও তারা একাধিকবার সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে। বিশেষ করে কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির হামলার লক্ষ্য হয়েছে শিয়া জনগোষ্ঠী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতিতেই অস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরান

    এপ্রিল 19, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত

    এপ্রিল 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.