Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লোকসভায় গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন
    আন্তর্জাতিক

    লোকসভায় গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 13, 2026ফেব্রুয়ারি 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফারাক্কা বাঁধ নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠক সমঝোতা ছাড়াই শেষ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে বিভিন্ন আন্তমন্ত্রণালয় বৈঠকে অংশ নিয়েছেন। ভারতের লোকসভা-তে উত্থাপিত অ-তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মালা রায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, ২০২৬ সালের ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা শুরু হয়েছে কি না। তিনি আরও জানতে চান, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করেছে কি না।

    শুক্রবার প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। তবে নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো আলোচনা শুরু হয়নি।

    তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারসহ সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে সুপেয় পানি ও শিল্পকারখানায় ব্যবহারের পানির চাহিদা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে। সরকারি অবস্থান নির্ধারণে এসব তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

    কীর্তি বর্ধন সিং আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রতিনিধিদল ২০২৩ সালের ৩০ অক্টোবর, ২০২৪ সালের ১৫ মার্চ, ২০২৪ সালের ৩১ মে এবং ২০২৫ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে অংশ নেয়। এসব আলোচনার ভিত্তিতে একটি যৌথ মত গড়ে তোলা হয়েছে।

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানিবণ্টন চুক্তি হয়নি। তিস্তা নদী-র পানিবণ্টন প্রশ্ন এখনো অমীমাংসিত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতিতেই অস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরান

    এপ্রিল 19, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত

    এপ্রিল 19, 2026
    আন্তর্জাতিক

    ‘আমি ভেবেছিলাম আমি হয়তো মরে যাব’: এক ফিলিস্তিনি মায়ের বর্ণনা

    এপ্রিল 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.