Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী
    আন্তর্জাতিক

    যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন না। তবে দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন, নির্ভরযোগ্য সূত্র এমনটাই নিশ্চিত করেছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতায় যুক্ত হতে সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মোদি ঢাকায় আসছেন না, কারণ তিনি একই সময়ে ভারতের এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণ করবেন।

    কূটনৈতিক সূত্র জানায়, আমন্ত্রিত দেশের তালিকায় চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং অন্যান্য সার্কভুক্ত দেশগুলো রয়েছে। গত শুক্রবার বিএনপির বিজয়ের পর তারেক রহমানকে ফোন করে মোদি অভিনন্দন জানিয়েছেন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন।

    সূত্র জানিয়েছে, দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন এবং মোদি কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেবেন। এই ব্যস্ততার কারণে তিনি ঢাকায় আসছেন না।

    তবে পূর্ব অভিজ্ঞতার আলোকে ধারণা করা হচ্ছে, শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কোনো মন্ত্রীর আগমন দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সহায়ক হবে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক থমকে থাকায়, নতুন সরকারের সঙ্গে মসৃণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় এই প্রতিনিধি আগমন গুরুত্বপূর্ণ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    বৈজ্ঞানিক গবেষণার আড়ালে সমুদ্রের গভীরে কী করছে চীন?

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.