Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম ১৩ মাসের সর্বনিম্নে
    বিশ্ব অর্থনীতি

    সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম ১৩ মাসের সর্বনিম্নে

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সরবরাহ বাড়াতে লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) নতুন পদক্ষেপ এবং ইন্দোনেশিয়ায় উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের প্রত্যাশায় ধাতুটির দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। একই সঙ্গে চীনে রেকর্ড উৎপাদনের সম্ভাবনাও বাজারে সরবরাহ বাড়ার আশাবাদ তৈরি করেছে।

    ২৫ নভেম্বর লন্ডনের বাজারে অ্যালুমিনিয়ামের ফিউচার দর টনপ্রতি ২ হাজার ৭৪৫ ডলারে নেমে আসে। ২০২৫ সালের অক্টোবরের পর এটিই ছিল সর্বনিম্ন দাম। ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সরবরাহ সংকট মোকাবিলায় এলএমইর উদ্যোগ এবং নতুন উৎপাদন উৎস যুক্ত হওয়ার সম্ভাবনা এ দরপতনে ভূমিকা রেখেছে।

    সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে সম্প্রতি অ্যালুমিনিয়ামের বাজারে বড় মজুদদারদের প্রভাব কমানোর উদ্যোগ নিয়েছে এলএমই। ধাতুর তাৎক্ষণিক সরবরাহ সহজ করতে ঋণসংক্রান্ত নির্দেশনার সীমাও ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি নতুন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অ্যালুমিনিয়ামকে এক্সচেঞ্জের মাধ্যমে সরবরাহের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এর অংশ হিসেবে ইন্দোনেশিয়ার পিটি হুয়া চিন অ্যালুমিনিয়াম ইন্দোনেশিয়ার উৎপাদিত এইচসিএআই ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম এলএমইতে সরবরাহযোগ্য হিসেবে অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ লাখ ৮০ হাজার টন। গত ২৫ নভেম্বর অনুমোদন কার্যকর হলেও এ ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের বিপরীতে ২ ডিসেম্বর থেকে ওয়ারেন্ট ইস্যু করা যাবে। ফলে নতুন সরবরাহের সুযোগ তৈরি হলেও ধাতুটি এখনই এক্সচেঞ্জের গুদামে যুক্ত হচ্ছে না।

    অন্যদিকে, বিশ্বের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক চীনেও উৎপাদন বাড়ছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটি ৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে। এ গতিতে উৎপাদন অব্যাহত থাকলে বছর শেষে তা ৪ কোটি ৬০ লাখ টন ছাড়িয়ে যেতে পারে, যা নতুন রেকর্ড হবে। দেশটিতে উৎপাদন সক্ষমতার সীমা প্রায় ৪ কোটি ৫০ লাখ টন রাখা হলেও বিদ্যমান কারখানাগুলোর উৎপাদন দক্ষতা বাড়ায় প্রকৃত উৎপাদন এর ওপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    ইন্দোনেশিয়ায় নতুন উৎপাদন সক্ষমতা যুক্ত হওয়া এবং চীনে উৎপাদন বৃদ্ধি সব মিলিয়ে আগামী বছর বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সরবরাহ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা। এতে ধাতুটির দামের ওপর নিম্নমুখী চাপ অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    শীতের আশঙ্কায় ইউরোপে গ্যাসের দাম বাড়ল

    নভেম্বর 28, 2026
    ব্যাংক

    ৬৪ উপজেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন

    নভেম্বর 28, 2026
    ব্যাংক

    লোকাল এলসির তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ চালু, বছরে সাশ্রয় ৬-৭ মিলিয়ন ডলার

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.