Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন, ভ্রমণে লাগবে কত টাকা
    লাইফস্টাইল

    পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন, ভ্রমণে লাগবে কত টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। চলতি মৌসুমে আগামী ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ ও রাতযাপনের সুযোগ পাবেন পর্যটকেরা। তবে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন।

    এবার ঢাকা থেকে সেন্ট মার্টিনে গিয়ে এক রাত অবস্থান করে ফিরে আসতে জনপ্রতি আনুমানিক ৯ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হতে পারে। তবে যাতায়াতের মাধ্যম, জাহাজের আসন, হোটেল ও খাবারের মান অনুযায়ী এই খরচ বাড়তে পারে।

    এক রাতের ভ্রমণে কত টাকা লাগবে

    ঢাকা থেকে কক্সবাজারে নন-এসি বাসে যাওয়া-আসার ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৪০০ টাকা। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজের যাওয়া-আসার সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৬০০ টাকা।

    এ ছাড়া সাশ্রয়ী আবাসনে এক রাত থাকার জন্য জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা, ছয় বেলা খাবারের জন্য ১ হাজার ২০০ টাকা, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা এবং স্থানীয় যাতায়াতে ৫০০ টাকা খরচ হতে পারে।

    সব মিলিয়ে একজন পর্যটকের আনুমানিক খরচ দাঁড়াবে ৯ হাজার ৩০০ টাকা। তবে কেনাকাটা ও ব্যক্তিগত খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। আবাসনের খরচ একাধিক ব্যক্তির মধ্যে ভাগ করে নেওয়া হলে জনপ্রতি ব্যয় কমতে পারে।

    জাহাজের টিকিট ও ভাড়া

    চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ চলাচল শুরু করেছে। আরও কয়েকটি জাহাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

    জাহাজে সাধারণ আসন থেকে শুরু করে বিজনেস চেয়ার, মোজারাট চেয়ার, বেড ও কেবিনের ব্যবস্থা রয়েছে। আসনের ধরন ও সুযোগ-সুবিধা অনুযায়ী যাওয়া-আসার টিকিটের দাম ৩ হাজার ৬০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

    পর্যটকেরা অনুমোদিত জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর কিংবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ভ্রমণের তারিখ নিশ্চিত থাকলে আগেই যাওয়া-আসার টিকিট কিনে রাখা সুবিধাজনক।

    ট্রাভেল পাস ও পরিবেশ সংরক্ষণ ফি

    সেন্ট মার্টিনে ভ্রমণের জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ট্রাভেল পাসও বাধ্যতামূলক।

    তবে পর্যটকদের আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। জাহাজের টিকিট বুকিংয়ের পর সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করবে। পুরো কার্যক্রম তদারক করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

    হোটেল ও রিসোর্টে থাকার খরচ

    সেন্ট মার্টিনে পর্যটকদের থাকার জন্য ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। আবাসনের মান ও সুবিধাভেদে ভাড়ায় পার্থক্য রয়েছে।

    দ্বীপের প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। স্ট্যান্ডার্ড মানের আবাসনে খরচ পড়তে পারে সাড়ে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা। অন্যদিকে ইকোনমি হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া সাধারণত ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।

    ছুটির দিন কিংবা পর্যটকদের চাপ বেশি থাকলে ভাড়া বাড়তে পারে। আবার বিশেষ ছাড়ের সুযোগও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণের আগে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভাড়া ও বুকিংয়ের শর্ত নিশ্চিত করা ভালো।

    কোথা থেকে ছাড়বে জাহাজ

    সেন্ট মার্টিনে যেতে প্রথমে কক্সবাজার পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সকালে দ্বীপের উদ্দেশে জাহাজ ছেড়ে যায়। সেন্ট মার্টিন থেকে বিকেলে কক্সবাজারের উদ্দেশে ফেরার জাহাজ চলাচল করে।

    তবে আবহাওয়া ও পরিচালনাগত কারণে জাহাজ ছাড়ার সময় পরিবর্তন হতে পারে। তাই যাত্রার আগে নির্ধারিত সময়সূচি যাচাই করে নেওয়া প্রয়োজন।

    ভ্রমণে যেসব নিয়ম মানতে হবে

    সেন্ট মার্টিনে ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলতে হবে।

    এ ছাড়া সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি আয়োজন এবং মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানো নিষিদ্ধ।

    পর্যটকদের এসব বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, ভ্রমণের আগে জাহাজের টিকিট ও আবাসন নিশ্চিত করা হলে শেষ মুহূর্তের ভোগান্তি অনেকটাই এড়ানো সম্ভব। একই সঙ্গে আগে থেকে বাজেট নির্ধারণ করলে তুলনামূলক কম খরচে সেন্ট মার্টিন ঘুরে আসা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    লাইফস্টাইল

    রাসায়নিকে পাকা ঝকঝকে হলুদ কলা চিনবেন যেভাবে, কেনার আগে দেখে নিন ৬ লক্ষণ

    নভেম্বর 8, 2026
    অপরাধ

    বরিশালের উজিরপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, ১ জনকে আটক

    নভেম্বর 8, 2026
    আন্তর্জাতিক

    গভীর সমুদ্রের তলায় ফেলছে ২ টনের পাথর, কেন এমন কাণ্ড পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের?

    নভেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.