Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮৮ হাজার করদাতার ছোট নয়, এবার রাঘববোয়ালদের অডিটে আনুন
    মতামত

    ৮৮ হাজার করদাতার ছোট নয়, এবার রাঘববোয়ালদের অডিটে আনুন

    নিউজ ডেস্কমে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই অডিটের বড় অংশেই রয়েছেন স্বল্প আয়ের নিয়মিত করদাতা—যাদের মধ্যে চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা সংখ্যাগরিষ্ঠ। এতে মাঠপর্যায়ে হয়রানি ও চাপের অভিযোগও বাড়ছে।

    অন্যদিকে বিশাল অঙ্কের বকেয়া কর থাকা বড় করদাতারা অনেক ক্ষেত্রেই নজরদারির বাইরে থেকে যাচ্ছেন বলে সমালোচনা করছেন অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা। এনবিআরের হিসাবে বড় করদাতাদের কাছে বকেয়া রাজস্বের পরিমাণ এক লাখ কোটি টাকার বেশি।

    কর বিশেষজ্ঞদের মতে, স্বল্প আয়ের করদাতাদের অডিটে সময় ও প্রশাসনিক শক্তি ব্যয় করার চেয়ে বড় কর ফাঁকিবাজদের শনাক্ত ও তাদের কাছ থেকে বকেয়া আদায়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাদের দাবি, এতে রাজস্ব আদায়ও দ্রুত বাড়বে এবং কর ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হবে।

    এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমান অডিট কৌশল কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। বরং নিয়মিত করদাতাদের মধ্যে ভীতি ও অনীহা তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে করসংস্কৃতির জন্য ক্ষতিকর হতে পারে। অর্থনীতিবিদদের আরেকটি অংশ বলছেন, বড় করদাতারা মামলা-মোকদ্দমা ও আইনি জটিলতার সুযোগ নিয়ে বছরের পর বছর কর বকেয়া রেখে দিচ্ছেন। এতে প্রকৃত রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, কর প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত কর ফাঁকি দেওয়া বড় করদাতা ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর ওপর কঠোর নজরদারি। তাদের মতে, ছোট ও নিয়মিত করদাতাদের অযথা জটিলতায় না ফেলে ন্যায্য ও সহজ কর ব্যবস্থার দিকে যাওয়া জরুরি। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে—এত বড় অডিট অভিযান কি সত্যিই রাজস্ব বাড়ানোর কার্যকর পথ, নাকি এতে সাধারণ করদাতার ওপরই বাড়ছে চাপ?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রোগীকে আশ্বস্ত করতে চিকিৎসকের বড় দায়িত্ব মানবিক আচরণ: প্রধানমন্ত্রী

    আগস্ট 15, 2026
    বাংলাদেশ

    বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ফের বন্ধ

    আগস্ট 15, 2026
    আইন আদালত

    রামিসা হত্যা-ধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল হাইকোর্টের কার্যতালিকায়

    আগস্ট 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.