Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক প্রেক্ষাপটে জার্মানিতে ডানপন্থি উত্থানের আশঙ্কা
    মতামত

    রাজনৈতিক প্রেক্ষাপটে জার্মানিতে ডানপন্থি উত্থানের আশঙ্কা

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জার্মানির রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে দেশটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ২৩ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফল শুধু নয়, মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) নতুন শক্তি সঞ্চার করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চরম ডানপন্থিদের প্রতিহত করতে যে রাজনৈতিক নীতিমালা কার্যকর ছিল, সেটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতি জার্মান গণতন্ত্রকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধীদলীয় নেতা ফ্রেডরিখ মার্জের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত এই পরিবর্তনের পথ সুগম করেছে। মার্জ মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) দলের নেতা ও জার্মানির পরবর্তী চ্যান্সেলর হওয়ার দৌড়ে অন্যতম প্রধান প্রতিযোগী। তিনি ইউরোপপন্থী, বাজার অর্থনীতির সমর্থক এবং ন্যাটোর ঘনিষ্ঠ, তবে জনতুষ্টিবাদ বা জাতীয়তাবাদী মতাদর্শের অনুসারী নন। তবুও, এএফডির জনপ্রিয়তাকে ঠেকাতে গিয়ে তিনি কিছু রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন, যা তাঁর বিশ্বস্ততা ও নেতৃত্বের ওপর প্রশ্ন তুলেছে।

    ইতিহাস বলছে, জার্মানির খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) দল গণতান্ত্রিক স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দল গঠিত হয়েছিল, যাতে অতীতের চরমপন্থী ভুলের পুনরাবৃত্তি না ঘটে। সিডিইউর প্রথম নেতা কনরাড অ্যাডেনাউয়ার ছিলেন রক্ষণশীল, তবে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। কিন্তু বর্তমানে দলটির কিছু অংশ ডানপন্থি চাপে নতি স্বীকার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    চরম ডানপন্থিদের উত্থান ও তাদের রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এই প্রচারণাকে আরও উৎসাহিত করেছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বক্তব্য। ২৫ জানুয়ারি এএফডির এক প্রচারণা ভিডিওতে তিনি বলেন, অতীতের অপরাধের প্রতি অতিমাত্রায় মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি এই মন্তব্য করেন আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের মাত্র কয়েক ঘণ্টা আগে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এদিকে, মূলধারার দলগুলোর মধ্যে ঐক্যের অভাবও স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক বিতর্কে সোশ্যাল ডেমোক্র্যাটরা মার্জকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং অভিযোগ তুলেছেন যে, তিনি চরম ডানপন্থিদের জন্য সুযোগ তৈরি করছেন। যদিও মার্জ সরাসরি চরম ডানপন্থিদের সমর্থন করেন না, তবুও রাজনৈতিক অবস্থানের কারণে তিনি কিছুক্ষেত্রে তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

    বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি মূলধারার রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে জার্মানি অনানুষ্ঠানিকভাবে একটি রক্ষণশীল সংখ্যালঘু সরকারের দিকে এগিয়ে যেতে পারে, যেখানে এএফডির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটি শুধু জার্মানির জন্য নয়, পুরো ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

    জর্গ লাউ: জার্মান সাপ্তাহিক ‘ডাই জেইট’-এর আন্তর্জাতিক সংবাদদাতা; দ্য গার্ডিয়ান। ভাষান্তর- এফ.আর. ইমরান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    পুনর্মূল্যায়ন, রাষ্ট্রীয় ভর্তুকি এবং বাণিজ্যিক কার্যকারিতার দ্বান্দ্বিক রূপরেখা

    আগস্ট 20, 2026
    আন্তর্জাতিক

    ইরানের পাল্টা কৌশলে বদলাচ্ছে যুদ্ধের সমীকরণ, বাড়ছে ট্রাম্পের দুশ্চিন্তা

    আগস্ট 20, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ১৫ জন নিহত

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.