Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আইএসি
    ধর্ম

    রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আইএসি

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয়ভাবে পবিত্র ও তাৎপর্যপূর্ণ রমজান মাসের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

    এর আগে ধারণা করা হচ্ছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, ওই দিন সূর্যাস্তের পরপরই আকাশে উঠবে রমজান মাসের চাঁদ।

    তবে আইএসির রোববার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকবে, কিন্তু সে দিন তা দৃশ্যমান হবে না। সংস্থাটির মতে, ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর মাত্র এক মিনিটের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হলো রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং ইন্দ্রিয় সংযম পালনের নামই রোজা বা সিয়াম। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসজুড়ে এই সিয়াম সাধনা পালন করে থাকেন।

    রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, যা ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা বহন করে। ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে মুসলমানরা রমজানের সিয়াম সাধনা শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে যান।

    বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার এক দিন পর রমজান মাস শুরু হয়। সে হিসাবে আইএসির এই সংশোধিত বিবৃতির আলোকে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে এবং পরদিন থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রামমন্দিরে দুর্নীতির অভিযোগে উত্তাল ভারত

    জুন 29, 2026
    আন্তর্জাতিক

    তেহরান-ওয়াশিংটন চুক্তির আড়ালে কৌশলের খেলা

    জুন 29, 2026
    আন্তর্জাতিক

    গরম বাড়ছে, তবু ইউরোপে এসির ব্যবহার এত কম কেন

    জুন 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.