Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
    পুঁজিবাজার

    পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

    নিউজ ডেস্কজুলাই 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণও কমেছে।

    বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ডিএসইতে রোববার মোট ৭৬৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ১৭৫ কোটি টাকা।

    দিন শেষে ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের দর।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে রোববার ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৩৪টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

    দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ২০ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৫ কোটি টাকা।

    বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান ও বিক্রির চাপের কারণে প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময় ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিএসইসি

    জুলাই 26, 2026
    পুঁজিবাজার

    তিন মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি ১৪৫৬৩ কোটি টাকা

    জুলাই 26, 2026
    পুঁজিবাজার

    আরএকে সিরামিকসের দুই উৎপাদন ইউনিট বন্ধ থাকবে এক মাস

    জুলাই 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.