Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিউচুয়াল ফান্ড সেবায় প্রযুক্তি আনতে সিডিবিএলকে সফটওয়্যার তৈরির নির্দেশ
    পুঁজিবাজার

    মিউচুয়াল ফান্ড সেবায় প্রযুক্তি আনতে সিডিবিএলকে সফটওয়্যার তৈরির নির্দেশ

    নিউজ ডেস্কজুলাই 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের মিউচুয়াল ফান্ড খাতের কাস্টডিয়ান সেবা আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করতে সমন্বিত সফটওয়্যার ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

    বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কাস্টডিয়ান সেবার কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে দ্রুত সফটওয়্যার উন্নয়নের কাজ শুরু করতে হবে। পাশাপাশি সফটওয়্যার তৈরির অগ্রগতি প্রতি দুই সপ্তাহ পরপর কমিশনকে জানাতে হবে।

    সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের মিউচুয়াল ফান্ড ও সিআইএসএস শাখা এ বিষয়ে নির্দেশনা জারি করে। নির্দেশনাটি সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা কার্যকর করার অংশ হিসেবে কাস্টডিয়ান সেবার মান উন্নত করতে সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির কাজ দ্রুত এগিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিএসইসি সূত্র জানায়, গত ১২ মার্চ কমিশন কার্যালয়ে বিএসইসি ও সিডিবিএলের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান সেবার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকে কাস্টডিয়ান কার্যক্রম আরও দ্রুত, নির্ভুল ও সমন্বিত করতে একটি আধুনিক সফটওয়্যার ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

    নতুন সফটওয়্যার তৈরির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাতের সব গুরুত্বপূর্ণ অংশীজনকে যুক্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি। এর মধ্যে সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি, কাস্টডিয়ান প্রতিষ্ঠান এবং স্টক ব্রোকারদের মতামত ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সফটওয়্যারের বিভিন্ন সুবিধা যুক্ত করতে বলা হয়েছে।

    বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে মিউচুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, লেনদেন নিষ্পত্তি, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও সহজ হবে। একই সঙ্গে পরিচালন ঝুঁকি কমবে, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থাও শক্তিশালী হবে।

    পুঁজিবাজারের বিভিন্ন কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার উদ্যোগের অংশ হিসেবেই মিউচুয়াল ফান্ড খাতের কাস্টডিয়ান সেবায় এই প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে বিএসইসি।

    দেশের শেয়ারবাজারের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার প্রতিষ্ঠান হিসেবে সিডিবিএল বর্তমানে কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনার জন্য বিএসইসির কাছে লাইসেন্সের আবেদন করেছে। নতুন সেবা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি মিউচুয়াল ফান্ড খাতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন আয়ের সুযোগ তৈরি করতে চায়।

    তবে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণে সিডিবিএলের ঘাটতি রয়েছে বলে জানা গেছে। নিয়ন্ত্রক সংস্থা এসব ঘাটতি দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় শর্ত পূরণ এবং আধুনিক সফটওয়্যার ব্যবস্থা চালু করা সম্ভব হলে দেশের মিউচুয়াল ফান্ড খাতে কাস্টডিয়ান সেবার কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে। এর মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থাপনায় গতি বাড়ার পাশাপাশি পুঁজিবাজারের সামগ্রিক সুশাসনও আরও শক্তিশালী হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ৬ মাসে পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ

    জুলাই 27, 2026
    পুঁজিবাজার

    নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে তৃতীয়বারের মতো সময় বাড়াল বিএসইসি

    জুলাই 27, 2026
    পুঁজিবাজার

    ‘পিবি রেশিও’ নিয়ে আতঙ্ক নয়, বললেন বিএসইসি চেয়ারম্যান

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.