Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের চাঙাভাবে শেয়ারবাজারে বড় উত্থান
    পুঁজিবাজার

    ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের চাঙাভাবে শেয়ারবাজারে বড় উত্থান

    নিউজ ডেস্কজুলাই 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দামে বড় উত্থানের ওপর ভর করে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) দেশের শেয়ারবাজারে সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়ে এক হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

    দিনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। লেনদেনের প্রথম দুই ঘণ্টা পর ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়ে। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সূচকেরও বড় উত্থান ঘটে।

    দিন শেষে ডিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬০টির দাম কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

    ব্যাংক খাতের ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে মাত্র দুটি প্রতিষ্ঠানের। আর্থিক খাতের ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং কোনো প্রতিষ্ঠানের দাম কমেনি।

    এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

    ‘জেড’ গ্রুপের ৮৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এ ছাড়া ১৫টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, ৯টির কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

    দাম বাড়ার প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৭ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

    সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনও বেড়েছে। মঙ্গলবার বাজারটিতে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৭২ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ এক দিনে লেনদেন বেড়েছে ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা।

    ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ারে, যার পরিমাণ ৬৯ কোটি ২০ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ টাকার এবং আইটি কনসালটেন্টসের লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪৮ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    মোনার্ক ইস্যুতে ডিএসইর ব্যর্থতা, ব্যাখ্যা চাইলো বিএসইসি

    জুলাই 28, 2026
    পুঁজিবাজার

    বিএসইসির নতুন কমিশনার হলেন হোসেন সাদাত

    জুলাই 28, 2026
    পুঁজিবাজার

    তিন দিনের পতন কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, বাড়লো সূচক ও লেনদেন

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.