সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), দুই বাজারেই লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এদিন ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ পয়েন্টে নেমে এসেছে। শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই অঙ্ক ছিল ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে প্রায় ৪১ কোটি টাকা।
এদিন ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দাম বেড়েছে, কমেছে ২৫৪টির এবং ৩২টির দর অপরিবর্তিত থেকেছে।
অন্য বাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির।
সিএসইতে এদিন ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন এই অঙ্ক ছিল ১০ কোটি ৯ লাখ টাকা। ফলে লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি টাকা।

