Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ, বিএসইসির প্রজ্ঞাপন জারি
    পুঁজিবাজার

    আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ, বিএসইসির প্রজ্ঞাপন জারি

    নিউজ ডেস্কঅক্টোবর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে নতুন ও মানসম্মত কোম্পানির পদচারণা বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ছাড়াই সরাসরি তালিকাভুক্তির সুযোগের পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কোন ধরনের প্রতিষ্ঠান বা কর্পোরেট সত্ত্বা সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে; তার সুস্পষ্ট শর্তাবলি নির্ধারণ করে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে বিএসইসি।

    নিয়ন্ত্রক সংস্থার নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মূলত সাতটি ক্যাটাগরির কোম্পানি সরাসরি তালিকাভুক্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এর মধ্যে রয়েছে; কমপক্ষে ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন বা শতভাগ সরকারি কোম্পানি; অন্তত ১০ শতাংশ সরকারি শেয়ার থাকা প্রতিষ্ঠান; সম্পূর্ণ বা ন্যূনতম ৫১ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি; ন্যূনতম ৫০০ কোটি টাকার নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি; বছরে অন্তত ১ হাজার কোটি টাকা টার্নওভার থাকা বড় করপোরেট প্রতিষ্ঠান; স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও ক্লিয়ারিং কোম্পানি এবং বিএসইসি কর্তৃক ঘোষিত বিশেষ যোগ্যতাসম্পন্ন কোনো প্রতিষ্ঠান।

    উল্লেখ্য, ২০০৬ সালে দেশে প্রথম সরাসরি তালিকাভুক্তির বিধিমালা চালুর পর রাষ্ট্রায়ত্ত ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাসের পাশাপাশি বেসরকারি খাতের শাইনপুকুর সিরামিকস ও নাভানা সিএনজিসহ মোট ১০টি কোম্পানি শেয়ারবাজারে এসেছিল। তবে ২০০৯ সালে অর্থ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে এই সুবিধাটি কেবল সরকারি কোম্পানির জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএসইসির এই নতুন প্রজ্ঞাপনের ফলে দীর্ঘ দেড় দশক পর বড় আকারের দেশি-বিদেশি ও বহুজাতিক বহুমাত্রিক কোম্পানির জন্য আইপিও ছাড়াই পুঁজিবাজারে প্রবেশ করার নতুন দিগন্ত উন্মোচিত হলো।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বিনিয়োগকারীদের ক্ষতিপূরণে উদ্যোগ, কমোডিটি ব্রোকার হিসেবে আসছে ৬ প্রতিষ্ঠান

    অক্টোবর 20, 2026
    বিশ্ব অর্থনীতি

    এশিয়ার শেয়ারবাজারে বড় পতন, ঊর্ধ্বমুখী তেলের দাম

    অক্টোবর 20, 2026
    ব্যাংক

    আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার, সীমিত থাকবে বন্দরের সেবা

    অক্টোবর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.