সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের দুই পুঁজিবাজারেই ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুর দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের বেশি বেড়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্সও ঊর্ধ্বমুখী ছিল। দুই বাজারেই দরবৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দরপতনের চেয়ে বেশি।
ডিএসইর সকাল ১০টা ১২ মিনিটের তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৫৫ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪ দশমিক ১৬ এবং ডিএসইএস সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার বেশি। মোট ১৭ হাজার ৪৩৯টি লেনদেনে ৩ কোটি ২১ লাখের বেশি শেয়ার হাতবদল হয়েছে। বাজারে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল অন্যগুলোর দর।
ডিএসইর খাতভিত্তিক চিত্রেও মিশ্র প্রবণতা দেখা গেছে। খাদ্য ও আনুষঙ্গিক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য দরবৃদ্ধি হয়েছে। অন্যদিকে প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং সিরামিক খাতে দরপতন দেখা গেছে।
অন্যদিকে, সিএসইতে সকাল ১০টা ৯ মিনিটের তথ্য অনুযায়ী, প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৬৩ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে ২৮টি লেনদেনে ১ লাখ ৪৯ হাজার ৭২৯টি শেয়ার হাতবদল হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ লাখ ৯৬ হাজার টাকা। এ সময় ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে তিনটির এবং অপরিবর্তিত ছিল দুটির দর।
সিএসইতে দরবৃদ্ধির তালিকায় ছিল ফাইনফুডস, সিলভা ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার সিমেন্ট ও বিপিপিএল। এর মধ্যে ফাইনফুডসের শেয়ারদর ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

