Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বন্ধ করছে মেটা, ১৪ ডিসেম্বরের পর মুছে যাবে সব তথ্য
    প্রযুক্তি

    ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বন্ধ করছে মেটা, ১৪ ডিসেম্বরের পর মুছে যাবে সব তথ্য

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ইতিমধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই সিদ্ধান্তে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলে কোনো প্রভাব পড়বে না।

    মেটা জানিয়েছে, এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল খোলার সুযোগ ছিল। ব্যক্তিগত আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে ব্যবহারকারীরা এসব প্রোফাইল ব্যবহার করতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধুতালিকা, সংবাদ ফিড এবং গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা ছিল।

    অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হতো। ফলে একটি লগইন তথ্য দিয়েই সব প্রোফাইলে ঢোকা যেত। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল মুছে যাবে। তবে আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা প্রোফাইল এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

    মেটার ভাষ্য, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও নানাভাবে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব। একই নাম বা ছবি ব্যবহার, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে প্রোফাইলগুলোর যোগসূত্র বোঝা যেতে পারে।

    এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের কার্যক্রমের তথ্য কাজে লাগিয়ে মেটা তার বিভিন্ন সেবায় ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিষয়বস্তু ও বিজ্ঞাপন দেখায়। একটি প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও নানা বিষয়বস্তুর সুপারিশ আসতে পারে।

    অতিরিক্ত প্রোফাইলের গোপনীয়তা ও বিজ্ঞপ্তির সেটিং আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যেত। কারা পোস্ট দেখতে পারবেন, কারা বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারবেন এবং কে প্রোফাইলে ট্যাগ করতে পারবেন, তা ঠিক করার সুযোগ ছিল। একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলেও অন্য প্রোফাইলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতো না।

    মেটা আরও জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীর মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। ফোন নম্বর বা ই-মেইল ঠিকানা দিয়ে মূল প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি চালু থাকলে অন্যরা সহজেই সেটি খুঁজে পেতে পারেন। একইভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই মেটা অ্যাকাউন্টে যুক্ত থাকলেও মূল প্রোফাইল অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে।

    এদিকে মেটা ধাপে ধাপে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট ব্যবস্থায় নিয়ে যাচ্ছে। এ কারণে কারও অ্যাকাউন্টের সেটিংসে ‘অ্যাকাউন্টস সেন্টার’, আবার কারও ক্ষেত্রে ‘মেটা অ্যাকাউন্ট সেটিংস’ অপশন দেখা যেতে পারে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৈধ আইনি অনুরোধের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারকারীদের তথ্য দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে অতিরিক্ত প্রোফাইলের তথ্যও দেওয়া হতে পারে। তথ্য সরবরাহে মেটার গোপনীয়তা নীতি ও আইনি প্রক্রিয়া মেনে চলা হবে।

    যাঁরা একাধিক প্রোফাইল ব্যবহার করে আসছেন, তাঁদের জন্য এটি জরুরি সতর্কবার্তা। ১৪ ডিসেম্বরের আগেই অতিরিক্ত প্রোফাইলের প্রয়োজনীয় ছবি, পোস্ট ও যোগাযোগের তথ্য সংরক্ষণ করে রাখা ভালো। না হলে ওই তারিখের পর সেসব আর ফিরে পাওয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে এই সিদ্ধান্ত বোঝাচ্ছে, মেটা এখন একজন ব্যবহারকারীকে একটি অ্যাকাউন্ট কাঠামোর মধ্যে আরও স্পষ্টভাবে শনাক্ত করার পথে এগোচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    ফোনের গ্যালারিতে প্রবেশের আগে স্পষ্ট সম্মতি নেয়নি ফেসবুক, মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা

    নভেম্বর 15, 2026
    প্রযুক্তি

    দেশে উৎপাদিত ১০ মোবাইলের ৬টিই বাটন ফোন

    নভেম্বর 14, 2026
    আন্তর্জাতিক

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.