Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী
    আন্তর্জাতিক

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এর প্রভাবে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটসহ একাধিক সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন বিভিন্ন দেশের বিপুলসংখ্যক ব্যবহারকারী।

    মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণেই সংযোগজনিত সমস্যা তৈরি হয়েছে।

    সাধারণত এ ধরনের পরিস্থিতিতে সার্ভারের ওপর চাপ বেড়ে গিয়ে স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    আউটলুক-কোপাইলটসহ একাধিক সেবা ব্যাহত

    বিভ্রাটের কারণে মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক অ্যাপে সংযোগ করতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

    বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবা, যার আওতায় আউটলুক ইমেইলও রয়েছে, বহু গ্রাহকের জন্য ব্যাহত হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল বা তথ্য দেখতে সমস্যা হতে পারে।

    প্রতিষ্ঠানটির এআইভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের সেবাও বিভ্রাটে পড়েছে।

    তবে বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিং সেবাগুলো অনেকাংশেই সচল রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

    সর্বশেষ হালনাগাদে প্রতিষ্ঠানটি বলেছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালুর প্রচেষ্টায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    মাইক্রোসফট
    মাইক্রোসফট টিমস, আউটলুক এবং কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগ করা যাচ্ছে। ছবি: গিটি ইমেজেস

    ৭৪ দেশে ছড়িয়েছে বিভ্রাট

    মাইক্রোসফটের সেবায় সমস্যা যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

    অন্তত আট ঘণ্টা ধরে এই বিভ্রাট চলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটার কিছু পর প্রথম সমস্যাটি শনাক্ত হয়।

    সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

    ওই সময় প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।

    ডাউনডিটেক্টর জানিয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট ছড়িয়ে পড়ে।

    ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ হাজারের বেশি ব্যবহারকারী তখনো সমস্যায় ছিলেন।

    বিভ্রাট ঘিরে সামাজিক মাধ্যমে রসিকতা

    মাইক্রোসফটের সেবায় এই বড় ধরনের বিভ্রাটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে নানা মিম ও রসিকতা।

    মাইক্রোসফটের বিভ্রাট নিয়ে সামাজিক মাধ্যমে রসিকতা চলছে

    বিশেষ করে ২০০২ সালে প্রকাশিত নেলি ও কেলি রোল্যান্ডের জনপ্রিয় গান ‘ডিলেমা’র একটি দৃশ্য আবার আলোচনায় এসেছে। সেখানে কেলি রোল্যান্ডকে একটি স্প্রেডশিটে বার্তা লিখতে দেখা যায়।

    এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ‘আউটলুক যখন কাজ করছে না, তখন কেলি রোল্যান্ডের মতো এক্সেলের মাধ্যমে ইমেইল পাঠানো শুরু করার সময় এসেছে।’

    প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ওই পোস্টে ২৩ হাজার লাইক এবং প্রায় তিন হাজার শেয়ার পড়েছে।

    যুক্তরাষ্ট্রের আবাসন প্রতিষ্ঠান সারমন্ট ইনস্টাগ্রামে রসিকতা করে লিখেছে, ‘আজকের মতো দিনগুলো মনে করিয়ে দেয়, আপনার পুরো চাকরিটাই আসলে শুধু ইমেইল পাঠানোর কাজ।’

    আরেক ব্যবহারকারী মজা করে প্রশ্ন করেছেন, ‘আউটলুক যদি আর চালু না হয়, তাহলে কি আইনত আমরা সপ্তাহের বাকি দিনগুলো ছুটি নিতে পারি?’

    একদিকে মাইক্রোসফট তাদের সিস্টেম পুনরুদ্ধারে কাজ করছে, অন্যদিকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা বিভ্রাটের প্রভাব সামাল দিতে গিয়ে সামাজিক মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন।

    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মহাকাশেও সামরিক প্রতিযোগিতা: স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে ইউক্রেন-রাশিয়া

    নভেম্বর 14, 2026
    আন্তর্জাতিক

    পুরোনো প্রযুক্তির গলদে চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ

    নভেম্বর 14, 2026
    প্রযুক্তি

    মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তি

    নভেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.