Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফোন নতুনের মতো রাখতে প্রয়োজন সচেতনতা
    প্রযুক্তি

    ফোন নতুনের মতো রাখতে প্রয়োজন সচেতনতা

    এফ. আর. ইমরানজানুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ, কার্যকর এবং গতিময় করে তুলেছে। তবে এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না করলে তা থেকে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া কঠিন। বিশেষত ডিজিটাল ডিভাইস- যেমন: মোবাইল ফোন, সঠিকভাবে ব্যবহারে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

    প্রথমে চলুন বুঝি ডিজিটাল প্রযুক্তি আসলে কী? ডিজিটাল প্রযুক্তির মূল কাজ হলো তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ। এর মাধ্যমে সব তথ্যকে বাইনারি কোড (০ ও ১) হিসেবে রূপান্তর করে সংরক্ষণ এবং স্থানান্তর করা হয়। মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার এবং বিভিন্ন সফটওয়্যার ছাড়া আজকের দৈনন্দিন জীবন কল্পনাই করা যায় না।

    আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সর্বত্র ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবনে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অফিসের জটিল কাজ-সবকিছুতেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার স্পষ্ট।
    উদ্যোক্তারা ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে চিকিৎসা সেবা, বিনোদন, এমনকি দৈনন্দিন কাজেও ইন্টারনেট এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

    প্রযুক্তি হলো- বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও পদ্ধতি ব্যবহার করে তৈরি বিভিন্ন যন্ত্র, পদ্ধতি এবং প্রক্রিয়া, যা মানবজীবনকে সহজ ও গতিশীল করে। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সবই আধুনিক প্রযুক্তির অংশ। স্মার্টফোন, স্যাটেলাইট, স্মার্ট ডিভাইস প্রভৃতি ডিজিটাল প্রযুক্তির অপরিহার্য অংশ।

    ফোন সঠিকভাবে ব্যবহার ও যত্নে কিছু টিপস-

    ১. আপডেট রাখুন: ফোনের সফটওয়্যার ও অ্যাপ নিয়মিত আপডেট করুন।
    ২. অনাকাঙ্ক্ষিত অ্যাপ এড়ান: অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।
    ৩. মেমোরি পরিষ্কার রাখুন: স্টোরেজ ব্যবস্থাপনায় মনোযোগী হোন।
    ৪. র‍্যাম ব্যবস্থাপনা: ফোনে একসঙ্গে বেশি অ্যাপ চালু করবেন না।
    ৫. অরিজিনাল আনুষঙ্গিক ব্যবহার করুন: সস্তা বা অরিজিনাল নয় এমন চার্জার বা ডিভাইস এড়িয়ে চলুন।

    সপ্তাহে একবার ফোন রিস্টার্ট দেয়া: নিয়মিত স্মার্টফোন রিস্টার্ট দেয়ার বেশকিছু উপকারিতা রয়েছে। সময়ের সঙ্গে ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ জমা হয়, যা ডিভাইসের গতি কমিয়ে দিতে পারে। ফলে ফোন ধীরগতি, মাঝে মাঝে হ্যাং হওয়া বা গ্লিচের মতো সমস্যার সম্মুখীন হয়। রিস্টার্ট দিলে অস্থায়ী ফাইল মুছে যায়, অব্যবহৃত অ্যাপ বন্ধ হয় ও সিস্টেম রিফ্রেশ হয়। এতে ফোনের কর্মক্ষমতা বাড়ে, ল্যাগ কমে। এছাড়া ফোন অতিরিক্ত গরম হওয়া কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো সাধারণ সমস্যা প্রতিরোধ করা যায়। ফোন ভালো রাখতে প্রতি সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট দেয়ার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা।

    ব্যাটারির যত্ন: স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যাটারি। এ হার্ডওয়্যার ছাড়া একটি ফোন একদম অচল। তাই ফোন ভালো রাখতে ব্যাটারির যত্ন নেয়ায় অগ্রাধিকার দেয়া উচিত। ব্যাটারি একবারে শূন্য করে চার্জ না দেয়া, সরাসরি সূর্যের নিচে বা গরম পরিবেশে প্রয়োজন ছাড়া সেলফোন ব্যবহার না করা, ফোনের ডিসপ্লে উজ্জ্বলতা বা ব্রাইটনেস কমিয়ে রাখা, প্রয়োজন ছাড়া ইন্টারনেট সংযোগ চালু না করা ও ৮০-৯০ শতাংশ চার্জ হলেই চার্জার খুলে ফেলা এসব অভ্যাস স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে সহায়ক, যা সামগ্রিকভাবে একটি ডিভাইসের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে।

    ফোন ও কেস নিয়মিত পরিষ্কার রাখা: সময়ের সঙ্গে ফোনের বিভিন্ন অংশে ধুলা, ময়লা জমে যায়। ফলে কিছু ফিচার যেমন মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরা, চার্জের পয়েন্ট ঠিকমতো কাজ না করার পাশাপাশি ডিভাইসের ক্ষতির কারণ হতে পারে। তাই ফোনের ডিসপ্লে, ক্যামেরা লেন্স, চারপাশের প্রান্ত, চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল ও হেডফোন জ্যাক (যদি থাকে) নিয়মিত পরিষ্কার করার অভ্যাস করতে হবে। ফোন কেসের ভেতরও ময়লা জমে থাকতে পারে, সেগুলো পরিষ্কার করতে হবে।

    প্রতি মাসে জাঙ্ক ফাইল ও অ্যাপ ডিলিট করা: ফোনে পুরনো ফাইল ও অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট না করলে স্টোরেজ পূর্ণ হয়ে যেতে পারে। এতে নতুন অ্যাপ ডাউনলোড বা পুরনো অ্যাপ আপডেট করার সুযোগ থাকে না। যদি ফোনের ইন্টারনাল মেমোরি প্রায় পুরোপুরি ভরে যায়, তাহলে অপারেটিং সিস্টেম ঠিকমতো কাজ করার জায়গা পায় না, যা ফোনের কর্মক্ষমতা ধীর করে দিতে পারে। ফোনের স্টোরেজ ফ্রি করতে গ্যালারি, অ্যাপ ড্রয়ার ও ডাউনলোডস ফোল্ডার থেকে অপ্রয়োজনীয় ফাইল এবং অ্যাপগুলো চিহ্নিত করে ডিলিট করতে হবে। বড় ফাইল মুছে ফেললে দ্রুত জায়গা খালি হবে। যেমন বড় সাইজের মোবাইল গেম, ফোরকে ভিডিও, ডুপ্লিকেট ছবি ও বড় অডিও ফাইল।

    ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখা: ফোনে সফটওয়্যার আপডেট করা রয়েছে কিনা, সেটিংসে গিয়ে তা দেখা যায়। অনেক ব্যবহারকারী ডাটা হারানোর ভয় বা নতুন বাগের সমস্যার আশঙ্কায় আপডেট এড়িয়ে চলেন। তবে অপারেটিং সিস্টেম আপডেট না করার ঝুঁকি আরো বেশি। ফোনের পারফরম্যান্স ভালো করার জন্য নিয়মিত আপডেটে প্রয়োজনীয় পরিবর্তন আসে, যেমন রিসোর্স ম্যানেজমেন্ট উন্নত হয় ও ফোনের গতি দ্রুত হয়।

    প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারে সতর্কতা ও যত্ন নিলে আপনার ফোন থাকবে দীর্ঘস্থায়ী ও নতুনের মতো। ডিজিটাল যুগের সুবিধাগুলো পেতে প্রযুক্তির সঠিক জ্ঞান ও ব্যবহার নিশ্চিত করাই হলো মূলমন্ত্র।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.