Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উদ্ভাবন নির্ভর কৃষি খাতের অগ্রগতি
    প্রযুক্তি

    উদ্ভাবন নির্ভর কৃষি খাতের অগ্রগতি

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের কৃষি খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং চাষ পদ্ধতি সহজতর হচ্ছে। সনাতনী চাষাবাদের পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, রোগবালাই দমনের নতুন কৌশল, কৃত্রিম উপায়ে শাকসবজি, মাছ চাষ, ছাদকৃষিসহ নানা উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসছে।

    গবেষণা ও প্রযুক্তির ভূমিকা-

    কৃষিক্ষেত্রে সাফল্যের অন্যতম কারণ কৃষকের নিরলস পরিশ্রমের পাশাপাশি কৃষিবিজ্ঞানীদের গবেষণা। বিজ্ঞানীরা নতুন জাত উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দুর্যোগ সহিষুষ্ণ ফসলের জাত উদ্ভাবন, বিলুপ্তপ্রায় মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি কৃষি গবেষণার অন্যতম সাফল্য।

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ধানের নতুন জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটও উদ্ভাবনে এগিয়ে রয়েছে।

    গবেষণার সাফল্য ও কৃষির ভবিষ্যৎ-

    ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ব্রি এ পর্যন্ত ১০৬টি জাতের ধান উদ্ভাবন করেছে, যার মধ্যে বেশ কয়েকটি খরা, বন্যা ও লবণসহিষুষ্ণ। ২০০৯-২০২১ সালে ব্রি উচ্চফলনশীল ও পুষ্টিগুণসম্পন্ন ধানের জাত এনেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃত্রিম প্রজনন, নতুন ফসলের জাত উদ্ভাবন ও মাটির উন্নয়নে নানা প্রযুক্তি উদ্ভাবন করেছে।

    বিনা উচ্চফলনশীল ১১৯টি জাত উদ্ভাবন করেছে এবং আরও তিন শতাধিক জাত নিয়ে গবেষণা করছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিলুপ্তপ্রায় ৩১ প্রজাতির দেশীয় মাছ চাষযোগ্য করে তুলেছে। বারি ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে ৩০৬টি উন্নত জাত ও ৩৬৩টি কৃষিপ্রযুক্তি উদ্ভাবন করেছে। বিএআরসি ৭০০-এর বেশি ফসলের জাত ও ১,৩০০ প্রযুক্তি উদ্ভাবন করেছে।

    গবেষণা বরাদ্দ ও চ্যালেঞ্জ-

    কৃষি গবেষণায় বরাদ্দের ঘাটতি রয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ৬৮৭ কোটি টাকা বরাদ্দ থাকলেও পরবর্তী বছর তা কমে ৪৭ কোটি টাকায় নেমে আসে। বিশেষজ্ঞরা গবেষণার বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি কার্যকর খরচের ওপর জোর দিচ্ছেন। গবেষণার সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং জলবায়ুসহিষুষ্ণ জাত উদ্ভাবনে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

    বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীরের মতে, গবেষণায় বরাদ্দ ও দক্ষতা উভয়ই বাড়ানো জরুরি।

    নয়া কৃষি আন্দোলনের সংগঠক ফরিদা আক্তার মনে করেন, কৃষি গবেষণায় কৃষকের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত।

    কৃষিতে উদ্ভাবন নির্ভর অগ্রগতি অব্যাহত থাকলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। গবেষণা ও প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে কৃষি খাতকে আরো সমৃদ্ধ করা সম্ভব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.