Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাইক্রোসফট অফিস অ্যাপের ফ্রি ডেস্কটপ সংস্করণ পরীক্ষা
    প্রযুক্তি

    মাইক্রোসফট অফিস অ্যাপের ফ্রি ডেস্কটপ সংস্করণ পরীক্ষা

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মাইক্রোসফট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাইক্রোসফট সম্প্রতি কিছু নির্দিষ্ট দেশে, যেমন ভারত, উইন্ডোজের জন্য বিজ্ঞাপনসমৃদ্ধ ফ্রি অফিস অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে। সাধারণত, মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশন ছাড়া অফিস অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ ব্যবহার করা যায় না। তবে এই নতুন সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টসহ অন্যান্য অফিস অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে। যদিও ‘ট্রাই মাইক্রোসফট ৩৬৫ ফর ফ্রি’ বিজ্ঞাপন প্রদর্শিত হবে।

    এই ফ্রি সংস্করণে অ্যাপের পাশে স্থায়ী ব্যানার বিজ্ঞাপন এবং প্রতি কয়েক ঘণ্টা পরপর ১৫ সেকেন্ডের ভিডিও বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এছাড়া ব্যবহারকারীদেরকে তাদের ডকুমেন্ট শুধুমাত্র ওয়ানড্রাইভে সংরক্ষণ করতে হবে; লোকাল স্টোরেজের সুবিধা এতে নেই।

    তবে মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, এই বিজ্ঞাপনসমৃদ্ধ অফিস সংস্করণের পরীক্ষা সীমিত পরিসরে চলছে এবং এটি ব্যাপকভাবে চালুর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। এছাড়া এই সংস্করণে ড্রয়িং ও ডিজাইন টুলস, লাইন স্পেসিং, এক্সেলে অ্যাড-ইন, পিভট টেবিল, ম্যাক্রো এবং পাওয়ারপয়েন্টে ডিক্টেশন ও কাস্টম স্লাইড শোর মতো কিছু ফিচার অনুপস্থিত।

    উল্লেখ্য, মাইক্রোসফট পূর্বেও মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনে এআই-সমৃদ্ধ ফিচার সংযোজনের জন্য কিছু দেশে পরীক্ষা চালিয়েছে, যা পরবর্তীতে বিশ্বব্যাপী চালু করা হয় এবং এর ফলে সাবস্ক্রিপশন মূল্যে বৃদ্ধি পায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.