Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাইবিট থেকে ১৫০ কোটি ডলার চুরি
    প্রযুক্তি

    বাইবিট থেকে ১৫০ কোটি ডলার চুরি

    হাসিব উজ জামানমার্চ 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাইবিট থেকে ১৫০ কোটি ডলার চুরি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে ১৫০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা চুরির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিকভাবে কুখ্যাত উত্তর কোরিয়ার ‘লাজারাস গ্রুপ’ এই সাইবার হামলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। চুরির পর ইতোমধ্যে ৩০ কোটি ডলার ‘প্রায় ৩৬৪৩ কোটি টাকা’ নগদে রূপান্তর করা হয়েছে।

    দুই সপ্তাহ আগেই ঘটে যায় চুরির ঘটনা:
    সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দুই সপ্তাহ আগে লাজারাস গ্রুপ বাইবিটের একটি সাপ্লায়ারকে হ্যাক করে ৪০১,০০০ ইথেরিয়াম টোকেনের লেনদেনের ঠিকানা পরিবর্তন করে দেয়। ফলে বাইবিট ভুলবশত হ্যাকারদের অ্যাকাউন্টে পুরো অর্থ পাঠিয়ে দেয়।

    এ ঘটনার পর থেকে বিশেষজ্ঞরা হ্যাকারদের লেনদেন নজরদারি করে অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, হ্যাকাররা অত্যন্ত দক্ষ এবং ২৪ ঘণ্টা সক্রিয় থাকায় সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়া কঠিন হতে পারে।

    সাইবার নিরাপত্তা সংস্থা এলিপটিকের সহ-প্রতিষ্ঠাতা ড. টম রবিনসন জানান, এই অর্থ উত্তর কোরিয়ার সামরিক উন্নয়নে ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, এই হ্যাকার দল প্রতি মিনিটকে কাজে লাগায়, তারা অত্যন্ত দক্ষ এবং সংগঠিত।

    বাইবিটের প্রতিক্রিয়া:
    বাইবিটের সিইও বেন ঝাও আশ্বস্ত করেছেন যে, গ্রাহকদের কোনো ক্ষতি হয়নি এবং কোম্পানি বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিয়েছে। একইসঙ্গে বাইবিট লাজারাস গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এবং চুরি হওয়া অর্থ উদ্ধারে সাধারণ জনগণের সহায়তা চেয়েছে।

    বিশেষজ্ঞদের শঙ্কা:
    সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের কর্মকর্তা ড. ডরিট ডর মনে করেন, উত্তর কোরিয়ার কঠোর নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা সাইবার অপরাধের অনুকূল পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, তারা হ্যাকিংকে অপরাধ হিসেবে বিবেচনা করে না, বরং রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করে।

    বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো এখন আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ অনুভব করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উত্তর কোরিয়ার হ্যাকারদের দক্ষতা ও কৌশল আরও উন্নত হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সাইবার হামলার ইঙ্গিত দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    অপরাধ

    টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডি—কিন্তু কীভাবে?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.