তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং সেবার পরিবর্তে নিজস্ব প্ল্যাটফর্মে ‘কমিউনিটি নোটস’ নামের একটি কনটেন্ট যাচাই পদ্ধতি চালু করতে যাচ্ছে মেটা। যুক্তরাষ্ট্রে আগামী ১৭ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মেটা জানিয়েছে, এ উদ্যোগে ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে স্বেচ্ছাসেবী ব্যবহারকারীরাই কনটেন্ট যাচাইয়ে অংশ নেবেন। তারা পোস্টের নিচে প্রাসঙ্গিক ব্যাখ্যা বা নোট লিখতে পারবেন এবং কনটেন্টের গ্রহণযোগ্যতা রেটিং দিতে পারবেন। পরে এসব তথ্য কনটেন্ট মডারেশনের সিদ্ধান্তে ব্যবহার করা হবে।
এই ফিচারটি মূলত টুইটারের (বর্তমান এক্স) ‘কমিউনিটি নোটস’ প্রোগ্রামের আদলে তৈরি, যা ২০২১ সালে চালু হয়।
মেটার সিইও মার্ক জাকারবার্গ চলতি বছরের জানুয়ারিতে নতুন এই উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ ব্যবহারকারী প্ল্যাটফর্মটির এই ফিচারে অংশ নিতে সাইন আপ করেছেন। তবে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে এবং তাদের অ্যাকাউন্ট হতে হবে অন্তত ছয় মাস পুরনো।
এই ফিচার এখন শুধু যুক্তরাষ্ট্রে সীমিত থাকলেও ভবিষ্যতে অন্যান্য দেশেও চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।

