গুগল প্লে স্টোর থেকে শত শত ক্ষতিকর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরির চেষ্টা ও বড় আকারে বিজ্ঞাপন জালিয়াতি করা হয়েছে।
সাইবার সিকিউরিটি গবেষণা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার সম্প্রতি এক ব্লগ পোস্টে জানায়, তারা অন্তত ৩৩১টি এমন অ্যাপ চিহ্নিত করেছে, যা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়। গত বছরের শুরু থেকে এসব অ্যাপের মোট ডাউনলোড সংখ্যা ছয় কোটিরও বেশি।
এই ক্ষতিকর অ্যাপগুলির মধ্যে কিউআর স্ক্যানার, স্বাস্থ্যসেবা অ্যাপ, ওয়ালপেপারসহ নানা ইউটিলিটি অ্যাপ রয়েছে। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং বিজ্ঞাপন জালিয়াতি করা হচ্ছিল, যা তাদের জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে।
এ ঘটনায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এসব অ্যাপ ব্যবহারে ব্যবহারকারীদের ডাটা নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

