ফ্রি ব্যবহারকারীদের তৈরি ছবি তে ওয়াটারমার্ক যুক্ত করার ফিচার পরীক্ষা করছে ওপেনএআই।
সম্প্রতি প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি ফোর মডেলের মাধ্যমে উন্নত ইমেজ জেনারেশন সুবিধা ফ্রি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে, যা আগে কেবল পেইড ব্যবহারকারীদের জন্য ছিল।
এআই গবেষক টিবট ব্লাহো গত সপ্তাহে জানিয়েছেন, তিনি চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ‘ইমেজ-জেন-ওয়াটারমার্ক-ফর-ফ্রি’ নামে একটি কোডের উল্লেখ পেয়েছেন। এর মাধ্যমে ভবিষ্যতে ফ্রি ব্যবহারকারীদের তৈরি ছবিতে একটি দৃশ্যমান চিহ্ন বা ওয়াটারমার্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা যায়।

