Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্যোশাল মিডিয়ায় দরকার রুচিপূর্ণ কনটেন্ট
    প্রযুক্তি

    স্যোশাল মিডিয়ায় দরকার রুচিপূর্ণ কনটেন্ট

    হাসিব উজ জামানএপ্রিল 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্যোশাল মিডিয়ায় দরকার রুচিপূর্ণ কনটেন্ট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিডিয়া আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে কাজ করে। এটি আমাদের চারপাশের আলো-অন্ধকার, সুশীলতা এবং অসংগতি তুলে ধরে। তবে যখন মিডিয়া অপসংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, তখন সেই প্রতিফলন অসম্পূর্ণ হয়ে যায় এবং সমাজের বৃহৎ জনগণের মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    ইন্টারনেটের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা বাড়ানোর সাথে সাথে কনটেন্ট নির্মাতার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনা মহামারী চলাকালে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহু গুণে। এখন প্রায় সকলেই স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব কনটেন্ট তৈরি করে তা সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশ করছে। এর মধ্যে অনেক কনটেন্ট জনপ্রিয়তা পেয়েছে, তবে প্রশ্ন উঠেছে— কেমন মানের কনটেন্ট তৈরি হচ্ছে? বেশিরভাগ কনটেন্টই মান ও রুচির দিক থেকে প্রশ্নবিদ্ধ।

    এ ধরনের কনটেন্টের মধ্যে এক্সপ্লিসিট কনটেন্টের আধিক্য এবং নান্দনিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। এমন কনটেন্টের জনপ্রিয়তা, যদিও এগুলোর সৃজনশীলতা, গঠনমূলক দৃষ্টিভঙ্গি এবং নান্দনিকতা প্রায় নেই। একটি কনটেন্ট যদি নান্দনিক না হয়, তবে কেন তা জনপ্রিয় হয়? এর কারণ হতে পারে—এই ধরনের কনটেন্ট অশ্লীলতার ভিড়ে বিশেষ কিছু কনটেন্টের আকর্ষণ থাকে। তরুণ প্রজন্ম বিশেষত এই ধরনের কনটেন্টে বেশি আগ্রহী এবং তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এর ফলে সমাজে কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে এবং এটি দীর্ঘমেয়াদে জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।

    এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যে, মানুষ প্রভাবিত হচ্ছে এবং নেতিবাচক কনটেন্টের প্রতি আকৃষ্ট হচ্ছে, তবে এই প্রবণতা পরিবর্তন করা সম্ভব। এর জন্য রুচিশীলতা এবং নৈতিকতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবে, এই প্রক্রিয়া একা সরকারের হাত দিয়ে সম্ভব নয়; এখানে প্ল্যাটফর্মগুলোর নিয়মিত নীতিমালা এবং নাগরিক সমাজের অংশগ্রহণ জরুরি। এছাড়া, গণমাধ্যম ও শিক্ষাব্যবস্থার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন যাতে তরুণ প্রজন্ম সমালোচনাশীল চিন্তা এবং ডিজিটাল লিটারেসি উন্নয়ন করতে পারে।

    বিশ্বায়নের যুগে, দেশের সাংস্কৃতিক চিত্রের মধ্যে, যদি কনটেন্টের মানের ঘাটতি থাকে তবে তা জাতিগত বোধের অভাব সৃষ্টি করতে পারে এবং দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই, আমাদের একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গি ও সচেতনতা গড়ে তুলতে হবে, যাতে ডিজিটাল মাধ্যমে রুচিশীলতা এবং সমাজের জন্য গঠনমূলক চিন্তা প্রতিফলিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.