Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘প্লিজ’ ও ‘থ্যাঙ্ক ইউ’-এর জবাবে ChatGPT’র খরচ হয় কয়েক মিলিয়ন ডলার
    প্রযুক্তি

    ‘প্লিজ’ ও ‘থ্যাঙ্ক ইউ’-এর জবাবে ChatGPT’র খরচ হয় কয়েক মিলিয়ন ডলার

    এফ. আর. ইমরানএপ্রিল 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চ্যাটজিপিটিকে (ChatGPT) আপনি যে তুচ্ছ বার্তাই দেন না কেন, সে আপনাকে রিয়েল টাইমে একটি পূর্ণ জবাব দিবে। আর সেটা তৈরি করতে গিয়ে তাকে ব্যবহার করতে হয় উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিস্টেম, যার বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়।

    আপনি কী আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সহকারীর সঙ্গে খুব সুন্দর করে, ভদ্রভাবে কথা বলেন? এই ভদ্র ব্যবহার কিন্তু কোটি কোটি ডলারের খরচ ডেকে আনতে পারে।

    ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এটি নিয়ে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, চ্যাটজিপিটির সঙ্গে “প্লিজ” বা “থ্যাঙ্ক ইউ”– এর মতো সৌজন্যমূলক আচরণ কোম্পানির অপারেশনাল খরচের খাতায় কয়েক মিলিয়ন ডলার যোগ করতে পারে।

    সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী অল্টম্যানকে জিজ্ঞেস করেন, চ্যাটজিপিটির সঙ্গে ভদ্রভাবে কথা বলার কারণে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয়? এই প্রশ্নের জবাবে অল্টম্যান লিখেছেন, “এর পেছনে প্রায় কয়েক মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে, যা আপনার ধারণার বাইরে”!

    বিষয়টি শুনলে মনে হবে, মানুষের ওপর সায়েন্স ফিকশন সিনেমা “২০০১: এ স্পেস ওডেসি”- এর প্রভাব পড়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছিল, এআই সিস্টেম “হাল”- এর সঙ্গে ভালো ব্যবহার না করায় ব্যবহারকারীদের সে বিপদে ফেলে দিয়েছিল। এর জন্যই হয়ত মানুষ সাবধান হয়ে চ্যাটজিপিটির সঙ্গে ভালো ব্যবহার করছে!

    তাছাড়া বিশেষজ্ঞরাও বলছেন, আপনি যদি ভদ্রভাবে প্রশ্ন করেন তাহলে এআই-ও তুলনামূলকভাবে ভদ্র ও ইতিবাচকভাবে সাড়া দেয়। তবে “কয়েক মিলিয়ন” কথাটা হয়ত ঠাট্টার ছলেই বলেছেন অল্টম্যান। কিন্তু এর পেছনের বাস্তবতা হলো, চ্যাটজিপিটিকে আপনি যে বার্তাই পাঠান না কেন, তা যতই তুচ্ছ হোক, সে কিন্তু আপনাকে রিয়েল টাইমে একটি পূর্ণ জবাব দিবে। আর সেটা তৈরি করতে গিয়ে তাকে ব্যবহার করতে হয় উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিস্টেম, যার বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়।

    সোজা কথায় ভদ্রতায় যেমন মিষ্টি ফল মেলে, তেমনি এআই-এর ক্ষেত্রেও তার খরচটা একেবারে মজার বিষয় না—প্রযুক্তির জগতে এটাই বাস্তবতা। এআই মডেলগুলো চালানোর জন্য বিশাল পরিমাণ শক্তি প্রয়োজন হয়, যা মূলতঃ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ডেটা সেন্টারগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়। বর্তমানে এই ডেটা সেন্টারগুলো বিশ্বব্যাপী মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ২ শতাংশের জন্য দায়ী।

    বিনিয়োগ ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানকারী কোম্পানি গোল্ডম্যান স্যাক্সের (জিএস) তথ্যমতে, চ্যাটজিপিটি-ফোর-এর প্রতিটি প্রশ্ন গুগলের একটি সাধারণ সার্চের তুলনায় প্রায় ১০ গুণ বেশি বিদ্যুৎ খরচ করে।

    ওয়াশিংটন পোস্ট-এর তথ্য অনুযায়ী, যদি যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জন কর্মজীবীর মধ্যে একজন বছরে মাত্র একবার করে প্রতি সপ্তাহে জিপিটি-ফোর ব্যবহার করে (অর্থাৎ ১৭ মিলিয়ন মানুষ বছরে ৫২টি প্রশ্ন করে) তাহলে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে তা ওয়াশিংটন ডিসি’র সব বাসাবাড়ি মিলিয়ে ২০ দিনে যতটা বিদ্যুৎ খরচ হয়, তার সমান।

    সেমিকন্ডাক্টর কোম্পানি এআরএম হোল্ডিংসের (এআরএম) প্রধান নির্বাহী কর্মকর্তা রেনে হ্যাস সম্প্রতি সতর্ক করে বলেন, ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমেরিকার মোট বিদ্যুৎ ব্যবহারের এক-চতুর্থাংশ পর্যন্ত দখল করে নিতে পারে। বর্তমানে এই হার মাত্র ৪ শতাংশ।

    এআই-এর সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ শুধু বিদ্যুৎ নয় পানির খরচও বাড়াচ্ছে। কারণ এই কাজে ব্যবহৃত সার্ভারগুলো ঠাণ্ডা রাখতে ব্যবহার করা হয় পানি।
    ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, রিভারসাইড-এর এক গবেষণায় বলা হয়েছে, জিপিটি-ফোর দিয়ে ১০০ শব্দের একটি উত্তর তৈরি করতে যত পানি লাগে, তা প্রায় তিন বোতল পানির সমান। এমনকি মাত্র তিন শব্দের উত্তর “ইউ আর ওয়েলকাম” তৈরি করতেও প্রায় ১ দশমিক ৫ আউন্স পানি খরচ হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.