Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন নিয়মে পুরোনো আইফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
    প্রযুক্তি

    নতুন নিয়মে পুরোনো আইফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

    সিভি ডেস্কমে 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হোয়াটসঅ্যাপে মিডিয়া ফাইল সেভ হবে না!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন সীমাবদ্ধতা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৫ মে থেকে আইওএস ১৫.১ বা তার আগের সংস্করণে হোয়াটসঅ্যাপ আর চালু থাকবে না।

    এই সিদ্ধান্তের ফলে আইফোন ৫এস, আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ওইসব ফোনে আর মেসেজ পাঠানো বা গ্রহণ করা সম্ভব হবে না।

    হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের নতুন সংস্করণে কিছু আধুনিক প্রযুক্তি যোগ হয়েছে। পুরোনো আইওএস সিস্টেম সেগুলো চালাতে পারে না। তাই অ্যাপ ঠিকভাবে চলবে না।

    পুরোনো আইফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হলে আইওএস হালনাগাদ করতে হবে। কিন্তু আইফোন ৫এস, ৬ ও ৬ প্লাস মডেল ২০১৬ সাল থেকে অ্যাপল তৈরি করছে না। এসব মডেলে নতুন কোনো সফটওয়্যার বা নিরাপত্তা আপডেটও দেয় না তারা।

    ফলে চাইলেও এসব ফোনে নতুন আইওএস ইনস্টল করা সম্ভব নয়। তাই এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাবে।

    হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আইওএস ১২ এবং তার পরের সব সংস্করণে অ্যাপটি চালানো যায়। তবে নতুন নিয়মে আইওএস ১৫.২ বা তার পরের ভার্সন থাকলেই কেবল হোয়াটসঅ্যাপ চলবে।

    এ কারণে অনেক পুরোনো ফোন ব্যবহারকারীর জন্য এটি বড় এক সমস্যা হতে পারে। হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে হলে নতুন আইফোন কিনতে হতে পারে। অথবা এমন ফোন দরকার হবে যেখানে আইওএস ১৫.২ বা তার পরের সংস্করণ চালানো যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.