Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক
    প্রযুক্তি

    বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক

    এফ. আর. ইমরানUpdated:মে 20, 2025মে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উচ্চগতির স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। সোমবার (২০ মে) থেকে দেশের গ্রাহকরা এই সেবার জন্য অর্ডার দিতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিখাতে এটি একটি নতুন দিগন্তের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    স্টারলিংক-এর বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সোমবার বিকেলে ফোনে স্টারলিংক প্রতিনিধিরা বিষয়টি তাকে জানায় এবং মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

    প্রাথমিকভাবে স্টারলিংক ‘রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি প্যাকেজ চালু করেছে। রেসিডেন্স প্যাকেজে মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা এবং রেসিডেন্স লাইটে ৪,২০০ টাকা। তবে যাত্রার শুরুতে এককালীন সেটআপ সরঞ্জামের জন্য গ্রাহকদের প্রায় ৪৭,০০০ টাকা খরচ করতে হবে, যা কিছুটা কম-বেশি হতে পারে। এই সেটআপ কিটে থাকবে রিসিভার ডিশ, রাউটার ও প্রয়োজনীয় তার-সংযোগ।

    স্টারলিংক সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- এতে কোনো ডেটা লিমিট নেই এবং গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে দুর্গম ও ফাইবার সংযোগ-বঞ্চিত এলাকাগুলোতে এই সেবা একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে।

    কনফার্ম ইনফরমেশন দেখতে ছবির উপরে ক্লিক করুন।

    এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হলো। এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা এখন বছরব্যাপী নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পারবেন।”

    তিনি আরও বলেন, এই সেবা চালুর মাধ্যমে প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রত্যাশা বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি যারা এখনো উচ্চগতির ফাইবার অপটিক সংযোগ পাননি, তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সমাধান।

    উল্লেখ্য, ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর অধীন পরিচালিত স্টারলিংক ইতোমধ্যেই বিশ্বের বহু দেশে কার্যক্রম শুরু করেছে। এবার বাংলাদেশে তাদের যাত্রা দেশের ডিজিটাল কানেক্টিভিটিতে নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে দিল। গ্রাহকরা এখন স্টারলিংক ওয়েবসাইটে গিয়ে প্রি-অর্ডার দিতে এবং তাদের এলাকায় সেবার প্রাপ্যতা যাচাই করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.