Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টেলিগ্রামে আসছে ইলন মাস্কের গ্রোক এআই
    প্রযুক্তি

    টেলিগ্রামে আসছে ইলন মাস্কের গ্রোক এআই

    হাসিব উজ জামানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টেলিগ্রামে আসছে ইলন মাস্কের গ্রোক এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্স এআইয়ের তৈরি গ্রোক চ্যাটবট এবার সরাসরি টেলিগ্রামে যুক্ত হচ্ছে।

    ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্স এআইয়ের তৈরি গ্রোক চ্যাটবট এবার সরাসরি টেলিগ্রামে যুক্ত হচ্ছে। এই অংশীদারত্বের ঘোষণা দিয়েছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ।

    তাঁর ঘোষণা অনুযায়ী, এই চুক্তির আওতায় আগামী এক বছরে এক্সএআই টেলিগ্রামকে ৩০ কোটি ডলার মূল্যের নগদ অর্থ ও শেয়ার দেবে। পাশাপাশি গ্রোকের সাবস্ক্রিপশন বিক্রি থেকে টেলিগ্রাম পাবে ৫০ শতাংশ আয়।

    টেলিগ্রামের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, এআই সহকারী অ্যাপের সঙ্গে একীভূত হওয়ার মাধ্যমে টেলিগ্রামের ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে পৌঁছে দেয়া হবে গ্রোক। সিদ্ধান্তটি দুই প্রতিষ্ঠানের জন্যই ‘বড় জয়’ বলে উল্লেখ করেছেন দুরভ।

    প্রযুক্তি বিশ্লেষক হান্না কাহলার্ট বিবিসিকে বলেন, মানুষ এখনো সামাজিক অ্যাপ ব্যবহার করে মূলতঃ বন্ধু ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের জন্য, তাই এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হলে আস্থার জায়গায় প্রভাব পড়তে পারে।

    উদ্যোগটির মাধ্যমে প্রযুক্তি দুনিয়ার দুই আলোচিত ব্যক্তি পাভেল দুরভ ও ইলোন মাস্ক এক সঙ্গে কাজ করছেন। টেলিগ্রাম প্ল্যাটফর্মে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে ফ্রান্সে পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় গত বছর।

    অনেকেই টেলিগ্রামকে “পকেটে বহনযোগ্য ডার্ক ওয়েব” বলেও সমালোচনা করেন। যদিও মাদক পাচার, শিশু নির্যাতনের কনটেন্ট ও জালিয়াতির মতো বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা না করার অভিযোগ অস্বীকার করেছেন দুরভ।

    অন্যদিকে ইলোন মাস্ক স্পেসএক্স, নিউরালিংক, টেসলা ছাড়াও এখন রাজনীতিতেও সরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে আলোচনায় আসেন তিনি, যার প্রভাব টেসলার বিক্রয়েও পড়ছে বলে মনে করেন অনেকে।

    এই বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মাস্কের আগ্রহ নতুন নয়। তিনি ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তবে প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে বিরোধে জড়িয়ে ওপেনএআই ছাড়েন মাস্ক। এরপর তিনি নিজেই এক্সএআই প্রতিষ্ঠা করেন, মার্চে যার বাজার মূল্য ৮ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
    তবে এই এআই প্রযুক্তি ব্যবহারকারীদের তথ্য কীভাবে ব্যবহার করবে—সে প্রশ্নই করছেন অনেকে। নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের মনে উদ্বেগ থেকেই যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.